| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে কেউ ভোট দেয়নি মেসিকে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৬ ২২:৪০:২৭
ভারত থেকে কেউ  ভোট দেয়নি মেসিকে

ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন মেসি। ভারত থেকে সুনীল ছেত্রী এবং ইগর স্তিমাচ ভোট দিয়েছিলেন। কিন্তু তাঁদের কেউই মেসিকে ভোট দেননি।

এর্লিং হালান্ড এবং লিওনেল মেসি ২০২৩ সালের সেরা ফুটবলারের পুরস্কারের জন্য লড়াই করছিলেন। দুজনেই ৪৮ পয়েন্ট করেছেন। তবে বছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। ভারত থেকে সুনীল ছেত্রী এবং ইগর স্তিমাচ ভোট দিয়েছিলেন। কিন্তু তাঁদের কেউই মেসিকে ভোট দেননি।

ফিফার বর্ষসেরা পুরস্কার দেওয়া হয় ভোটের বিচারে। বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক এবং সাংবাদিকেরা ভোট দিয়ে বেছে নেন বছরের সেরা ফুটবলারকে। সেখানে ছেত্রী ভোট দিয়েছিলেন হালান্ড, রোদ্রি এবং ভিক্টর ওসিমহেনকে। স্তিমাচ ভোট দেন রোদ্রি, জুলিয়ান আলভারেজ এবং কেভিন ডে ব্রুইনকে। ভারত থেকে এক সাংবাদিকও ভোট দিয়েছেন। তিনিও মেসিকে কোনও ভোট দেননি।

সব ভোট মিলিয়ে সমান হওয়ায় দেখা হয় অধিনায়কদের ভোটে কে এগিয়ে। ফিফার নিয়ম অনুযায়ী ফুটবলারদের ভোটকে প্রাধান্য দেওয়া হবে ফুটবলারদের নির্বাচনে। কোচের ক্ষেত্রে ভোট সমান হলে দেখা হত, কোচেদের ভোটে কে এগিয়ে।

হালান্ড ২০২৩ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি গোল করেন। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে তিনটি ট্রফি জেতেন। এর মধ্যে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতাও রয়েছে। ফ্রান্সের কিলিয়ান এমবাপেও বর্ষসেরা ফুটবলার হওয়ার দাবিদার ছিলেন। কিন্তু তাঁদের সকলকে টপকে সেরার পুরস্কার পেলেন মেসি।

আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানোর পর ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন মেসি। ২০২৩ সালে তিনি চলে যান ইন্টার মায়ামিতে। কিন্তু যাওয়ার আগে ফ্রান্সের ক্লাব প্যারিস সঁ জরমঁকে লিগ জিতিয়েছিলেন। আমেরিকার ক্লাব মায়ামিকেও লিগ কাপ জিতিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...