| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অশান্তিতে পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অবসরে যেতে পারে সেরা পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৬ ১৮:৫৩:৩৭
অশান্তিতে পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অবসরে যেতে পারে সেরা পেসার

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর নিতে চেয়েছিলেন পাকিস্তানের পেসার। নিজের ভাবনার কথা পরিবারকে জানিয়েও দিয়েছিলেন তিনি। তার পর কী হল?

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন হারিস রউফ। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম থেকে প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম, রউফ সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের 'সেরা' পেসার। ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে পাকিস্তানের সেরা বাজিও ছিলেন তিনি। সে আশানুরূপ খেলতে পারেনি। কিন্তু হঠাৎ করে অবসরের চিন্তা কি রউফের মাথায় আসে?

ঘটনার সূত্রপাত ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপের পর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক করা হয় ওয়াহাব রিয়াজ়কে। ডিরেক্টর অফ ক্রিকেট নিযুক্ত হন মহম্মদ হাফিজ়। তাঁরা চেয়েছিলেন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ়ে রউফ খেলুন। প্রথমে নাকি রউফ রাজিও হয়েছিলেন। পরে নিজের নাম সরিয়ে নেন। এই ঘটনার পরে প্রকাশ্যে রউফের সমালোচনা করেছিলেন হাফিজ় ও ওয়াহাব। তাতেই নাকি অবসরের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন রউফ।

অবসরের কথা পরিবারকে জানিয়ে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন কয়েক জন সতীর্থকেও। তাঁরা সবাই রউফকে পরামর্শ দেন, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নিতে। ভাবনা-চিন্তা করতে। হাফিজ় ও ওয়াহাবের সঙ্গেও নাকি রউফ কথা বলেন। তার পরে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এই পুরো বিষয় জানিয়েছে পাকিস্তানের এক সংবাদমাধ্যম।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে ৬২টি ম্যাচ খেলে ৮৩টি উইকেট নিয়েছেন রউফ। ৩৭টি এক দিনের ম্যাচে নিয়েছেন ৬৯টি উইকেট। সাদা বলের ক্রিকেটে তিনি যতই ভয়ঙ্কর হোন না কেন, লাল বলের ক্রিকেট খেলতে চান না রউফ। কেরিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানেও ১৩ ওভার বল করার পরে চোট পেয়ে গিয়েছিলেন।

রউফের টেস্ট না খেলার প্রবণতার সমালোচনা শোনা গিয়েছেন আক্রমের মুখেও। তিনি বিশ্বকাপ চলাকালীন বলেছিলেন, ‘‘রউফ ভাল বোলার। কিন্তু যত দিন না ও লম্বা ফরম্যাটের ক্রিকেট খেলবে তত দিন ওর বোলিং উন্নত হবে না। চার ওভার বা ১০ ওভার বল করলে হবে না। ২৫-৩০ ওভার বল করতে হবে। তবেই বোলার হিসাবে রউফ আরও ভয়ঙ্কর হবে।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...