শ্রীলঙ্কা সাথে দুই টেস্টই এই প্রথম ঢাকার বাইরে আয়োজন করবে বিসিবি
আগামী ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া বিপিএলের পর্দা নামবে পহেলা মার্চ। বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার। ফেব্রুয়ারী-মার্চে লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরে ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। পাশাপাশি আছে লাল বলের সিরিজও। লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে টাইগাররা। সিরিজটি আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
গুরুত্বপূর্ণ এই সিরিজের সবগুলো টেস্ট হবে ঢাকার বাইরে। বিসিবি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২০০৭ সালে টেস্ট অভিষেকের পর এবারই প্রথম ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচও পাচ্ছে না মিরপুর।
মিরপুরে টেস্ট না রাখার বর কারণ ব্যস্ত সূচি। আগামী মার্চেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী দল। যেখানে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। নারী দলের সেই সিরিজের সম্ভাব্য ভেন্যু মিরপুর। তাছাড়া মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচও মিরপুরে হতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
