| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের মাঠের অবস্থা দেখে শেষ হচ্ছে না শ্বঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৬ ১৫:৪১:১০
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের মাঠের অবস্থা দেখে শেষ হচ্ছে না শ্বঙ্কা

১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ৯ জুন। কিন্তু যে মাঠটি হবে সেই মাঠ এখনো প্রস্তুত হয়নি। পিচের অবস্থা দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে, সেখানে কি ম্যাচ হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকার মাঠে। প্রথম ম্যাচ আমেরিকা এবং কানাডার মধ্যে। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ হওয়ার কথা নিউ ইয়র্কে। ৯ জুন সেই মাঠেই হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। আমেরিকায় প্রথম বার বিশ্বকাপ হতে চলেছে।

সমাজমাধ্যমে নিউ ইয়র্কের মাঠের একটি ভিডিয়ো দেখা যাচ্ছে। সেই মাঠের ঘাস উঠে গিয়েছে। মাত্র একটি দিকে গ্যালারি রয়েছে। বাকি পুরো মাঠ ঘেরা গাছে। দর্শক বসার কোনও জায়গা নেই। পাশেই দেখা যাচ্ছে গোলপোস্ট। ভারতে রঞ্জি ট্রফির ম্যাচও এর থেকে ভাল মাঠে খেলা হয়। এমন মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ কী করে আয়োজন করা সম্ভব তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

এ বারের বিশ্বকাপে মোট ২০টি দল খেলবে। চারটি গ্রুপে তাদের ভাগ করে দেওয়া হয়েছে। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...