| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান ক্রিকেটে অশান্তি, আবারও কোচ বদলের সম্ভাবনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৬ ১৩:৫১:৩৪
পাকিস্তান ক্রিকেটে অশান্তি, আবারও কোচ বদলের সম্ভাবনা

পাকিস্তান ক্রিকেট স্থিতিশীল হতে পারেনি বলে মনে হচ্ছে। বিশ্বকাপের সময় তারা এখনও সংকট থেকে বেরিয়ে আসতে পারেনি। বড় ক্রিকেট ইভেন্টে শেষ ষোলোতে যেতে পারেনি তারা। তারপর থেকে তারা আর কোনো ম্যাচেই জিততে পারেনি। অস্ট্রেলিয়ায় তিনটি টেস্টের পর, তারা নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথম দুটি টি-টোয়েন্টি হেরেছে।

বিশ্বকাপের পরেই পাকিস্তান দলে কোচ, অধিনায়ক এবং নির্বাচক বদলে ফেলা হয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টো খবর বেরিয়েছে, ডিরেক্টর এবং কোচের পদে থাকা মোহাম্মদ হাফিজকে নিয়ে খুশি নন ক্রিকেটারেরা। তাকে কোচের পদেও দেখতে চাইছেন না অনেকেই।

এক দিনের বিশ্বকাপের পরেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। সেই জায়গায় টেস্ট দলের অধিনায়ক করা হয় শান মাসুদকে। টি-টোয়েন্টি দলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্টেই হেরে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও প্রথম দু’টি টি-টোয়েন্টিতে হেরে গিয়েছে তারা। প্রায় জিততে থাকা ম্যাচগুলো পাকিস্তান শেষ করতে পারেনি নিজেদের দোষেই।

এর মাঝেই এসেছে নতুন জটিলতার খবর। গণমাধ্যমের খবর, হাফিজ ক্রিকেটারদের নিয়ে অনেক লম্বা সময় নিয়ে বৈঠক করেন। যা পছন্দ নয় আফ্রিদিদের। সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে দিতে হাফিজ। এতেও নাকি অসন্তোষ বাড়ছে অনেকের। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাড়পত্র দিয়েছে আবুধাবি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য।

বিশ্বকাপের পরেই দলের ডিরেক্টর হিসাবে দায়িত্ব নেন হাফিজ। কোচ হিসাবেও তিনিই কাজ করছেন। কিন্তু তার অধীনে এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টিতে হেরে চাপে রয়েছেন আফ্রিদিরা। আর একটি ম্যাচ হারলেই সিরিজ় হারতে হবে। বুধবার ডানেডিনে খেলতে নামবে পাকিস্তান। পরের দু’টি ম্যাচ ক্রাইস্টচার্চে। সেই ম্যাচ দু’টি হবে ১৯ এবং ২১ জানুয়ারি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...