| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘ফিফা দ্য বেস্টে’ যাকে ভোট দিয়েছেন বাংলাদেশের কোচ-অধিনায়করা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৬ ১২:০১:২০
‘ফিফা দ্য বেস্টে’ যাকে ভোট দিয়েছেন বাংলাদেশের কোচ-অধিনায়করা

নরওয়েজিয়ান ম্যানচেস্টার সিটির তারকা আরলিং হ্যাল্যান্ড এবং ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে আবারও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। কঠিন লড়াইয়ের পর ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।

হালান্ডের সমান পয়েন্ট পেলেও মেসি প্রথম হয়েছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। শুধু অধিনায়কই নন, জাতীয় দলগুলোর কোচ, বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাধারণ ফুটবল-ভক্তরাও ভোট দিয়েছেন বছরের সেরা খেলোয়াড় নির্বাচনে।

ফিফা দ্য বেস্টের এবারের সেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরার। বাংলাদেশ অধিনায়ক সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনে প্রথম স্থানে রেখেছিলেন আর্জেন্টাইন অধিনাযককে। এরপর দ্বিতীয় স্থানে হালান্ডকে তৃতীয় কেভিন ডি ব্রুইনাকে ভোট দিয়েছেন।

তবে লাল-সবুজের কোচ কাবরেরার প্রথম ভোট পায় হালান্ড। তার চোখে দ্বিতীয় সেরা রদ্রি, তৃতীয় সেরা ইলকায় গুনদোয়ান। সেরা তিনে মেসিকে রাখেননি এই স্প্যানিশ কোচ।

বাংলাদেশের গণমাধ্যমকর্মী হিসেবে ভোট দিয়েছেন রায়হান মাহমুদ। তার চোখে হালান্ডই সেরা। মেসিকে তিনি রেখেছেন দুইয়ে। কাবরেরার মতো তার চোখেও তৃতীয় সেরা গুনদোয়ান। সেরা পুরুষ কোচের নির্বাচনে বাংলাদেশের তিনটি ভোটই পেয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা।

এছাড়া মেয়েদের সেরা খেলোয়াড় নির্বাচনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের পছন্দের ক্রম ছিলেন হিনাতা মিয়াজাওয়া, স্যাম কার ও অ্যালেক্স গ্রিনউড। তাদের কেউ জায়গা পাননি সেরা তিনে। নারী দলের কোচ সাইফুল বারীর ভোট পড়েছে সেরা নারী ফুটবলার হওয়ার আইতানা বোনমাতির বাক্সেই। গণমাধ্যমকর্মী হিসেবে মুজিবুর রহমানও সেরা খেলোয়াড়ের ভোট দিয়েছেন বোনমাতিকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...