| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বরিশালের নেতৃত্বে নিয়ে ফিরছেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৫ ১৮:২৩:৩২
বরিশালের নেতৃত্বে নিয়ে ফিরছেন তামিম

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। কাকে অধিনায়ক করা উচিত তা নিয়ে অনেকেরই ভিন্ন মত ছিল। শেষ পর্যন্ত নেতৃত্ব বর্তায় তামিম ইকবালের কাঁধে।

আজ সোমবার দলটির কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করে বলেন, 'হ্যাঁ, অফিশিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।'

তামিমের বর্তমান ফিটনেস অবস্থা জানাতে গিয়ে বাবুল বলেন, আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে।'

এরকম কিছু মনে হয়নি আমার কাছে। আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দ্যেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষণই তামিমের ইনভলবমেন্ট ছিল।-যোগ করেন বাবুল।

পিকেএসপিতে আজকের অনুশীলন নিয়ে বাবুল বলেন, আমাদের অনেক রকম সিনারিও ছিল আজকে। যেহেতু ফুল মাঠে আমরা এখানে অনুশীলন করেছি। কোচ হিসেবে আমি সন্তুষ্ট। ব্যাটসম্যান বোলাররা আজকে যেরকম অনুশীলন করেছে তাতে আমি খুশি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...