| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিপিএলে এই দল নিয়ে আশাবাদী শরিফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৫ ১৪:৪৭:৪৫
বিপিএলে এই দল নিয়ে আশাবাদী শরিফুল

আগামী বিপিএলে সদ্য মালিকানাধীন দল ঢাকা। গতবার নাম পরিবর্তন করে এবার নাম হয়েছে গ্রেট ঢাকা। তিনবারের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা গতবারের দল ছিল না। এবার ঢাকা কাগজে খুব একটা শক্তিশালী দল হয়ে ওঠেনি। তবে প্রস্তুতি কম রাখতে রাজি নন তারা।

মিরপুর মাঠে গতকাল থেকেই কোচ খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে অনুশীলন করছে দলটি। সেদিন কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন তার লক্ষ্যের কথা। আজ সোমবারও করেছে অনুশীলন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন দলটির পেসার শরিফুল ইসলাম। নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে কোচ সুজনের কথারই পুনরাবৃত্তি করলেন শরিফুল।

এ সময় গেল বছরের পারফর্ম ধরে রাখার কথা জানান বাংলাদেশের এই তারকা পেসার। একইসঙ্গে ফিট থেকেই খেলতে চান এই পেসার, ‘আলহামদুলিল্লাহ শেষ বছর খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬/৭ মাস। ইনশাআল্লাহ বিপিএল আসছে নতুন বছরে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরব। তো চেষ্টা থাকবে সেই ফর্মটা যাতে ধরে রাখি এর বেশি কিছু না করার। চেষ্টা করব যতটুকু ফিট থেকে খেলা যায়। কারণ সামনে অনেক খেলা আছে দেশের হয়ে এটাই আমার মূল লক্ষ্য।’

কাগজে কলমে ঢাকার দলটা খুব একটা তারকা নির্ভর নয়। বিদেশি তেমন তারকা ক্রিকেটার নেই দলটিতে। তবে যে দলই আছে সেটি নিয়েই লড়াই করতে চান শরিফুল, 'আলহামদুলিল্লাহ টিম ভালোই আছে। এখন তো অলরেডি ড্রাফট সব শেষ, আলহামদিল্লাহ খুব ভালো হয়েছে। যা আছে এটা নিয়েই লড়াই করতে হবে। চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার।'

চলতি বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিপিএল সাহায্য করবে বলেই বিশ্বাস শরিফুলের, 'অবশ্যই অনেকটা সাহায্য করবে। কারণ যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। আর এই টুর্নামেন্টে সবাই চাবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করা, নতুন কিছু করা। প্রথমত বিপিএল আমাদের লক্ষ্য থাকবে চারে উঠা। সুপার ফোরে যদি উঠতে পারি তারপর ফাইনাল চিন্তা করব।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...