| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তরুণ দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নেই দুর্দান্ত ঢাকার কোচ সুজনের (ভিডিও)

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৫ ১৪:০৩:২৮
তরুণ দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নেই দুর্দান্ত ঢাকার কোচ সুজনের (ভিডিও)

দুর্দান্ত ঢাকা প্রস্তুতি শুরু করেছে। এবারের আসরে একমাত্র নতুন দল যুব দল। বোলিংয়ে দলের সবচেয়ে বড় তারকা তাসকিন ও শরিফুল। তবে প্রথম দিনে তাসকিন উপস্থিত থাকলেও শরিফুল ছিলেন না। বিপিএলের শুরু থেকেই তাসকিনকে আবার ফিট করার আশা করছেন কোচ খালেদ মাহমুদ। এই দলের সাথে চ্যাম্পিয়নশিপ জেতার আশা না থাকলেও।

বিশ্বকাপে ইনজুরি নিয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ৷ সুস্থ হবার লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি, ওয়ানডে টি-টোয়েন্টি সিরিজের জন্যও পুরোপুরি ফিট হতে পারেননি। তবে স্বস্তির খবর বিপিএলের শুরু থেকেই পাওয়া যাবে ঢাকা এক্সপ্রেসকে।

দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ বলেন, আমি নিশ্চিত তাসকিন প্রস্তুত। তারও কোনো সন্দেহ নেই। ফিজিওর সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হয়।

একাডেমি মাঠে লম্বা সময় বোলিং করেছেন তাসকিন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে রিভার্স সুইংও রপ্ত করেছেন তিনি। বিপিএল থেকে উত্থান এ ডানহাতি পেসারের। তবে তাসকিনই প্রথম, তাসকিনই শেষ। আর কোনো এক্সফ্যাক্টর উঠে আসেনি বিপিএল থেকে।

বিপিএল হোক কিংবা ডিপিএল, সবসময়ই তারকাসমৃদ্ধ দলের দায়িত্ব পালন করেন খালেদ মাহমুদ। এবারই ব্যতিক্রম। তরুণ ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ন হবার প্রত্যাশা অবশ্য করছেন না ঢাকার কোচ। খালেদ মাহমুদ বলেন, কাগজে-কলমে সবাই আমাদের ৬-৭ নম্বর দলই বলবে হয়তোবা। আমি এটাতে রাগ করি না। এরকম একটা দল নিয়ে কাজ করাতেই বেশি আনন্দ থাকবে। আমাদের হারানোর ভয়টাও এত বেশি নেই।

বিদেশিদের তালিকায়ও বড় তারকা নেই। লঙ্কান ক্রিকেটার ৫ জন। উপমহাদেশের কন্ডিশন, বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আর পুরো টুর্নামেন্ট খেলার সম্ভাব্যতা দেখেই বিদেশি ক্রিকেটার নির্বাচন করেছে ঢাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...