জিম্বাবুয়ের স্বল্প পুজিতে শেষ ওভারের চরম নাটকীতায় জয় পেল শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি ম্যাচে ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারাতে বেগ পেতে হবে শ্রীলঙ্কাকে। দর্শকদের দেওয়া ১৪৪ রানের জবাবে তারা ব্যাট করতে নেমে শেষ ওভারে ম্যাচের সিদ্ধান্ত নেয়। ব্লেসিং মুজারাবানির শেষ ওভারে স্বাগতিকের প্রয়োজন ছিল ১৪ রান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ বলে দুই রান নিয়ে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে শ্রীলঙ্কা।
শেষ ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথম দুই বলে দুই চার দিলে ম্যাচ অনেকটা শ্রীলঙ্কার দিকে ঝুকে পড়ে। তবে তৃতীয় বল ডট এবং চতুর্থ বলে অভিজ্ঞ ম্যাথিউজকে আউট করে দুর্দান্তভাবে জিম্বাবুয়েকে ম্যাচে ফিরিয়ে আনেন মুজারাবানি। যদিও পঞ্চম বলে চার ও শেষ বলে দুইরান নিয়ে শ্রীলঙ্কাকে মনে রাখার মতো এক জয় এনে দেন দুশমন্থ চামিরা।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ইনিংস প্রায় একাই টেনেছেন অভিজ্ঞ সিকান্দার রাজা। দুই ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে ও ক্রেইগ আরভিনের বিদায়ের পর শন উইলিয়ামস, পরে ব্রায়ান বেনেটকে নিয়ে দলের সংগ্রহ চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে যান রাজা। ১৯তম ওভারের তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরার আগে ৪২ বলে ৬২ রান করেন তিনি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার কামুনহুকামুয়ে। শ্রীলঙ্কার তিকশানা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট, অধিনায়ক হাসারাঙ্গার ২ উইকেটে খরচ ১৯ রান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
