সাত মাস পর দলে ফিরে সাত দিন খেলা হলো না উইলিয়ামসনের
কেন উইলিয়ামসনকে ক্রিকেটের দুঃখী রাজপুত্র বললে বেশি বলা হবে না। আইপিএলের প্রথম ম্যাচেই হাঁটুতে চোট পান তিনি। টানা সাত মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর আবার ফিরে আসেন ক্রিকেট মঞ্চে। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ডিফেন্ডারের ছোঁড়া বল হাতে লেগে ফের বিদায় নিতে হয় তাকে। কয়েক ম্যাচ পর বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন।
ওই এক ম্যাচই খেলতে পেরেছেন। এরপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন বিশ্রামে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেরার কথা ছিল পুরোদমে। তবে এখানেও হানা দিলো ইনজুরি। সাত মাস পর ফিরে সাত দিনও যেন ঠিক করে খেলতে পারছেন না উইলিয়ামসন।
ক্লান্তি কমাতে আর বিশ্বকাপের জন্য ফিট রাখতে উইলিয়ামসনকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হলো তাকে। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। তাতেই সিরিজ শেষ উইলিয়ামসনের।
কিউই কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি অংশেই আর মাঠে নামার সম্ভাবনা নেই উইলিয়ামসনের। সিরিজের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৭,১৯ ও ২১ জানুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ।
মূলত টেস্টের আগে ঝুঁকি না নিতেই উইলিয়ামসনকে আর না খেলানোর চিন্তা নিউজিল্যান্ড কোচের, ‘টেস্ট ম্যাচের খুব বেশি দেরি নেই। যেটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে তাকে যেন টেস্টে ঠিকঠাকভাবে পাই।’
উইলিয়ামসনের বদলি হিসেবে এরই মধ্যে দলে এসেছেন উইল ইয়াং। টপ অর্ডার এই ব্যাটসম্যানকে ডাকা হয়েছিল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির জন্য। উইলিয়ামসনের বিশ্রামেই তার খেলার কথা ছিল। এখন বাকি দুই ম্যাচেও তাকে দেখা যেতে পারে টপ অর্ডারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
