| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকায় ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল, জনজীবন অসহায়

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৪ ২১:২৮:৫১
আমেরিকায় ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল, জনজীবন অসহায়

আজ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ২হাজার এরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার দেখায় যে গত বছরের জুলাই থেকে এটি বাতিল হওয়া ফ্লাইটের সর্বোচ্চ সংখ্যা।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ব্যাপক তুষারপাত ও শীতকালীন ঝড়ের কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশির প্রায় ৪০ শতাংশই শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের। বাকি ৬০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে কলোরাডো ও উইসকনসিনের মিলওয়াউকি শহরের বিমানবন্দরগুলোতে।

গত কয়েক দিনে আমেরিকায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। ফলে বেড়ে গেছে বিদ্যুতের চাহিদা। বিদ্যুতের মাধ্যমে ঘর গরম রাখতে চাইছেন সবাই। বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে আমেরিকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কলোরাডো, উইসকনসিন, আরাকানসাসসহ মধ্য ও দক্ষিণাঞ্চলী বিভিন্ন রাজ্যের বহু এলাকা।

সিএনএন আরও জানিয়েছে, আমেরিকার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রায় আড়াই লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া আরাকানসাসের বেশ কিছু অঞ্চলে শীতকালীন ঝড় বৃষ্টি হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...