| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবশেষে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এলো সুখবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৪ ১৯:৫৫:২৮
অবশেষে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এলো সুখবর

ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সিরিজ ভারত-পাকিস্তান। দীর্ঘদিন ধরেই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আইসিসি এবং এসিসির টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হতে দেখা যায় ভারত-পাকিস্তানকে। মূলত, রাজনৈতিক ইস্যুতেই আলোর মুখ দেখছে না এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। এরই মধ্যে, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সুখবর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ।

পিসিবি চেয়ারম্যান জানান, ভারত-পাকিস্তান উভয় দেশের ক্রিকেট বোর্ডই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি। শুধুমাত্র একটি কারণে এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আলোর মুখ দেখছে না বলেও জানান পিসিবি সভাপতি।

জাকা আশরাফ বলেন, ‘দুই দেশের ক্রিকেট বোর্ডই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের জন্য রাজি। শুধুমাত্র অপেক্ষা কেবল দুই দেশের সরকারের অনুমতির। ’ অর্থাৎ, দেশ দুইটির সরকারের অনুমতি না পাওয়ায় আলোর মুখ দেখছে না চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ।

উল্লেখ্য, ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নেমেছিল ভারত-পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...