| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাইলেই বিপিএল ভালোভাবে আয়োজন করা সম্ভব, সালাউদ্দিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৪ ১৮:৩৭:৩৫
চাইলেই বিপিএল ভালোভাবে আয়োজন করা সম্ভব, সালাউদ্দিন

বছর আসে বছর যায়, মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিবারই ঘরোয়া এ প্রতিযোগিতা নিয়ে বিতর্ক-অভিযোগের কমতি থাকে না। কখনো ডিআরএস না থাকা কখনো নিম্ন মানের আম্পায়ারিং কিংবা ব্রডকাস্টিং এসব নিয়ে নিয়মিত অভিযোগ করতে শোনা যায় সমর্থকদের। বাদ যাননি ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টরাও। তবে চাইলেই বিপিএল ভালভাবে আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শনিবার মাস্কো সাকিব একাডেমিতে অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখানে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, “এই টুর্নামেন্ট (বিপিএল) আপনি চাইলেই অনেক সুন্দর করে করতে পারবেন। যেকোনো বোর্ডের জন্য একটা উইন্ডো ওপেন করা কোনো ব্যাপার না। কিন্তু কেনো করি না, আমি উত্তর দিতে পারবো না। কিন্তু এটা আরও ভালোভাবে অনেক সুন্দরভাবে করা সম্ভব” বিপিএল নিয়ে অভিযোগের শেষ নেই। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া এ টুর্নামেন্টের দশম আসর।

তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে একবারও টুর্নামেন্ট কর্তৃপক্ষ বসে নাই বলে অভিযোগ করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, “সাতটা ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে বসে আলোচনা করলে অনেক ভালো কিছুই কিন্তু বেরিয়ে আসতে পারে। আমার জানা মতে, আমরা যা পাই সব মেইলে পাই” বিপিএলে দলগুলো প্রায় সময় নাম বদল করে থাকে।

ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো একবার-দুইবার দল চালার পর আগ্রহ হারিয়ে ফেলে। এর উত্তরও দিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেন, “আপনি যদি দেখেন, এত বছরের বিপিএলে মাত্র একটা-দুইটা টিম টিকে আছে। বাকি সবাই তো আসে আর যায়। এটা আসলে তেমন কঠিন কাজ না, ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহী করে তোলা। আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে অনেককিছু”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...