নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারলো পাকিস্তান
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ২১ রানে হেরেছে পাকিস্তান। এর আগে প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিল শাহিন শাহ আফ্রিদির দল। সিরিজে ২-০ এগিয়ে আছে স্বাগতিকরা। হ্যামিল্টনে টসে জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠায় শাহিন আফ্রিদি। পাকিস্তান অধিনায়কের সিদ্ধান্ত ভূল প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি দুই স্বাগতিক ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন।
শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন তারা। প্রথম উইকেট হিসেবে যখন কনওয়ে প্যাভিলিয়নে ফেরেন তখন ৫.১ ওভারে নিউজিল্যান্ডের রান ৫৯। এরপর উইকেটে আসার পর হারিস রউফ-আব্বাস আফ্রিদিদের দারুণভাবে সামাল দিয়েছেন কেইন উইলিয়ামসন। তবে রিটায়ার্ডহাট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তার আগে করেছেন ১৫ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৬ রান। ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার অ্যালেনকে দারুণ সঙ্গ দিয়েছেন। উসামা মীরের বলে বোল্ড হওয়ার আগে অ্যালেনের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৪ রান।
নিউজিল্যান্ড পায় ৮ উইকেটে ১৯৪ রানের বিশাল সংগ্রহ। রান তাড়ায় শুরুতেই সাইম আয়ুব ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। তবে দারুণ ব্যাটিং করে দলকে লক্ষ্যেই রেখেছিলেন বাবর আজম ও ফখর জামান। দুজনের জুটিতে ওঠে ৮৭ রান। ২৫ বলে ৫০ রান করে ফখর অ্যাডাম মিলনের বলে বোল্ড হলে ভাঙে সেই জুটি।
এরপর একাই লড়েছেন বাবর, তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি। ৪৩ বলে ৬৬ রান করে থেমেছেন তিনি। পরের ব্যাটাররা তেমন কিছু করতে না পারলে ২১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ৩৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন অ্যাডাম মিলনে। দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, বেন সিয়ার্স ও ইশ সোধি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
