| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রথম দিনই সালাহউদ্দিনের খোঁজ নিয়ে যা বললেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৪ ১৬:১৮:০৯
প্রথম দিনই সালাহউদ্দিনের খোঁজ নিয়ে যা বললেন পাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আজই প্রথম কর্মদিবস নাজমুল হাসান পাপনের। মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ উভয় জায়গায় ফুলেল শুভেচ্ছা পেয়েছেন নতুন মন্ত্রী। বিশেষ করে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াঙ্গন উপচে পড়েছিল। অন্য সব ফেডারেশনের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এসেছিল শুভেচ্ছা জানাতে।

অনেক ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত থাকলেও বাফুফে থেকে একজন সহ-সভাপতি ও দুই জন সদস্য ছিলেন শুধু। তাদের সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের কয়েকজন স্টাফ। নতুন মন্ত্রী বাফুফে প্রতিনিধিবর্গের কাছে সভাপতি কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, 'মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সভাপতির শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের জিজ্ঞেস করেছেন এবং পাশাপাশি দেখতে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন।' পাপন সালাহউদ্দিনের সঙ্গে দেখা করতে বাসায় না ফেডারেশন যাবেন সেটি অবশ্য খোলাসা করে বলেননি।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি হয়েছে। তিন সপ্তাহের বেশি সময় হাসপাতাল থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছেন। ৩০ জানুয়ারি পর্যন্ত বাসায় নিবিড় পরিচর্যায় থাকতে হবে। জানুয়ারি শেষে চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর খানিকটা জনসম্মুখে আসতে পারেন। ১৬ ডিসেম্বর বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচন করার দিনই তিনি অসুস্থতা বোধ করেন৷ এরপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ২৫ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...