| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের সামনে নিউজিল্যান্ডের রান পাহাড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৪ ১৫:৩৫:২৯
পাকিস্তানের সামনে নিউজিল্যান্ডের রান পাহাড়

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। রোববার (১৪ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলে কিউইরা। সমতায় ফিরতে পাকিস্তানের চাই ১৯৫ রান। এদিন হ্যামিল্টনে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে মাঠে গড়ায় ম্যাচটি।

পাক অধিনায়ক শাহীন আফ্রিদি টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ডকে। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেয় দুই ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। ষষ্ঠ ওভারের প্রথম বলেই কনওয়েকে সাজঘরে পাঠান আমির জামাল। দলীয় ৫৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ২০ রানে ফিরেন কনওয়ে। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বাধেন অ্যালেন। তাদের জুটিতেও আসে পঞ্চাম রানের বেশি। তবে উইলিয়ামসন ব্যক্তিগত ২৬ রানের রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান মাঠ থেকে।

এতে দলীয় ১১১ রানে আবারও নতুন করে জুটি বাধতে হয় অ্যালেনকে। এরপর আর বেশি বড় জুটি গড়তে পারেনি কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন অ্যালেন। উসামা মীরের শিকার হওয়ার আগে ৪১ বলে ৭ চার ও ৫ ছক্কায় সাজান নিজের ইনিংসটি। মিচেল স্যান্টনারের ব্যাট থেকে আসে ২৫ রান। পাকিস্তানের পক্ষে হারিস রউফ তিনটি, আব্বাস আফ্রিদি এবং আমির জামাল ও উসামা মীর একটি করে উইকেট নেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...