| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল ৭ দলের অধিনায়ক যারা এখনো ধোয়াশা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৪ ১৩:০৭:৪৯
বিপিএল ৭ দলের অধিনায়ক যারা এখনো ধোয়াশা

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। টুর্নামেন্ট শুরু হতে আর দেরি মাত্র ৪ দিনের। তবে এখনো পর্যন্ত কোনো দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিরা। এক প্রকার নীরবতা পালন করছে আসন্ন আসরের ৭ দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন এখনো ঠিক হয়নি অধিনায়কের নাম।

এদিকে খুলনা টাইগার্সের প্রধান কোচ তালহা জুবায়েরও একই কথা। ফরচুন বরিশাল অবশ্য দোটানার মধ্যেই আছে। কেননা তামিম ইকবালের করার কথা রয়েছে অধিনায়কের দায়িত্ব। তবে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি দলটির মালিক বা কোচ। এদিকে দুর্দান্ত ঢাকা দল আজ থেকে মাঠের অনুশীলন শুরু করেছে। যদিও দলটির অধিনায়ক কে হবে প্রকাশ করেনি তারা।

একই চিত্র চট্টগ্রাম চ্যালেঞ্জর্সের ক্ষেত্রেও। তারাও জানায়নি অধিনায়কের নাম। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে মাশরাফি বিন মুর্তজাকে দেখা যাবে। তবে শুরু থেকে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে রংপুর রাইডার্সও নিরবতা পালন করছে। কে হবেন অধিনায়ক সাকিব আল হাসান নাকি নুরুল হাসান সোহান। দলটির পক্ষ হতে এখনো কারোর নাম জানায়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...