| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফেরার ম্যাচেই নতুন রেকর্ডের সামনে কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৪ ১২:২৩:০২
ফেরার ম্যাচেই নতুন রেকর্ডের সামনে কোহলি

অবশেষে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন সেই ২০২২ সালের নভেম্বরে। ২০২৩ সালে টি-টোয়েন্টি না খেলা কোহলি আফগানিস্তানের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে ফিরছেন এই সংস্করণে। ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম ম্যাচ খেলেননি তিনি। ফেরার ম্যাচে কোহলিকে হাতছানি দিচ্ছে একটি রেকর্ড। আর মাত্র ৩৫ রান করলে স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি।

টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির রান ১১৯৬৫। ৩৫৭ ইনিংসে ৪১.৪০ গড়ে রান করেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইল। ৪৫৫ ইনিংসে ৩৬.২২ গড়ে এই বাঁহাতির রান ১৪৫৬২। এর পরের নামটা পাকিস্তানের শোয়েব মালিকের। তিনি খেলেছেন ৪৮৬ ইনিংস। ৩৬.৩৯ গড়ে এই অলরাউন্ডারের রান ১২৯৯৩। কাইরন পোলার্ড আছেন তিনে। ৫৬৭ ইনিংসে পোলার্ডের রান ১২৪৩০। তালিকার পাঁচে আছেন অ্যালেক্স হেলস। ৪২৩ ইনিংসে ৩০.০১ গড়ে হেলসের রান ১১৭৬৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবার সর্বোচ্চ রানের মালিক কোহলি। একমাত্র ক্রিকেটার হিসেবে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সব ধরনের টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় কোহলি ছাড়া যাঁরা আছেন, তাঁদের সঙ্গে কোহলির একটা পার্থক্য আছে। সবাই বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি খেললেও কোহলি ভারতের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেননি। এক বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও কোহলি যে ছন্দে নেই, সেটা বলা যাবে না। এ সংস্করণে সর্বশেষ ৭ ইনিংসে অর্ধশতক করেছেন ৪টিতে। একটিতে অপরাজিত ছিলেন ৪৯ রানের ইনিংস খেলে। ইন্দোরে আজ আফগানিস্তানের বিপক্ষে রান পেতে হলে আফগান স্পিনকে সামাল দিতে হবে কোহলিকে। রশিদ খান না থাকলেও মুজিব উর রেহমান ও মোহাম্মদ নবীরা ভয়ংকর হয়ে উঠতে পারেন।

এমনিতেই টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনারদের বিপক্ষে হাত খুলে রান করতে পারেন না কোহলি। সর্বশেষ ৫ মৌসুমে আইপিএলে কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্ট্রাইক রেট কোহলির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি আফগানিস্তানের বিপক্ষে কখনো ব্যর্থ হননি। ২ ইনিংস খেলে করেছেন একটি অর্ধশতক ও একটি শতক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...