| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগেই যেসময় বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৪ ১০:২৪:০৫
বিশ্বকাপের আগেই যেসময় বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ক্রিকেট দল এবং বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিরিজ ক্রিকেটের বিরলতম ম্যাচ। অস্ট্রেলিয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০২১ সালে বাংলাদেশ সফর করেছিল। এবার আরেকটি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া। তবে সেবার পুরুষ দলে এলেও পার্থক্যের কারণে এবার আসতে চায় নারী দল।

২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-২০ বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই টাইগ্রেসদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে লড়তে চায় অস্ট্রেলিয়ার মেয়েরা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যতীত এটিই অ্যালিসা হিলি, বেথ মুনিদের প্রথম বাংলাদেশ সফর।

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে ডব্লিউপিএল শেষে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলিরা। মূলত সেপ্টেম্বরের বিশ্বকাপে কন্ডিশন এবং স্পিন বিভাগের শক্তিমত্তা পরখ করে নিতেই অজি নারীদের এই সফরের আগ্রহ বলে জানান অজি নারী দলের নির্বাচক শন ফ্লেগার।

‘বাংলাদেশে এমন কিছু ভেন্যুতে আমাদের খেলতে হবে যেখানে বিশ্বকাপের ম্যাচ আছে। তাই বিশ্বকাপের উইকেট কেমন হবে সেটা অনুসন্ধানে এটা আমাদের সেরা সুযোগ হতে চলেছে।’ শন ফ্লেগার, প্রধান নির্বাচক, অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

উপমহাদেশে খেলা বলেই কিনা এই সিরিজ থেকেই নিজেদের স্পিন বিভাগের শক্তিমত্তা পুরোপুরি পরখ করতে চায় অস্ট্রেলিয়া। অ্যাশলি গার্ডনার, জর্জিয়া ওয়্যারহ্যাম এবং জনাসেন আগেই অস্ট্রেলিয়া দলে নিয়মিত মুখ। সেইসঙ্গে ইনজুরি ফেরত লেফট আর্ম স্পিনার এবং অলরাউন্ডার সোফি মলিনিউয়ের অবস্থাও টাইগ্রেসদের বিপক্ষে সিরিজে যাচাই করতে চায় দলটি। নজরে থাকবে আমান্ডা জেড ওয়েলিংটনও।

বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ নেই অস্ট্রেলিয়ার। তবে এই ফাকে অতিরিক্ত কিছু ম্যাচ আয়োজনে আশাবাদী ফ্লেগ্লার। এদিকে বাংলাদেশেরও অস্ট্রেলিয়া সিরিজের পর বিশ্বকাপের আগপর্যন্ত কোনো সিরিজ নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...