| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শূন্য করে ক্রিকেট থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৩ ২২:৫১:৫৪
শূন্য করে ক্রিকেট থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

আজ মেলবোর্ন ডার্বিতে রেনেগেডসের হয়ে ইনিংস শুরু করলেন অ্যারন ফিঞ্চ। ইনিংসের তৃতীয় ওভারে জোয়েল প্যারিস উইকেট ছেড়ে বল রেখে যান আকাশে। গ্লেন ম্যাক্সওয়েলের সহজ ক্যাচ। ফিঞ্চকে বলা হয় ৩ বল।

শূন্য রানে আউট হয়ে যখন মাঠ ছাড়ছেন ফিঞ্চ তখন পুরো গ্যালারি দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছে, কারণ এটাই ছিল পেশাদার ক্রিকেটে ফিঞ্চের শেষ ম্যাচ। লম্বা ক্যারিয়ারে কত শত গল্প লিখেছেন ব্যাটের আচড়ে অথচ তার ক্যারিয়ারের শেষটা হলো ডাক খেয়ে! সেই হতাশা অবশ্য দর্শকদের ভালোবাসায় ভুলেই গিয়েছিলেন ফিঞ্চ। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ব্যাট ও হেলমেট উঁচিয়ে সবার অভিনন্দনের জবাব দিয়েছেন এই ওপেনার।

বিদায়ের ঘোষণাটা এই মাসের শুরুতেই দিয়েছিলেন ফিঞ্চ। গত ২৩ ডিসেম্বরের পর থেকে রেনেগেডসের একাদশের বাইরে ছিলেন তিনি। মেলবোর্ন ডার্বি দিয়ে তাকে বিদায় দেওয়ার প্রস্তুতি নেয় দল। এই ম্যাচের আগে তার ৫ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্তও জানানো হয়।

বিগ ব্যাশের শুরু থেকেই রেনেগেডসের হয়েই খেলেছেন ফিঞ্চ। ১৩ আসরের সবগুলোতে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। তার ৩ হাজার ৩১১ রানের চেয়ে বেশি আছে কেবল ক্রিস লিনের, ৩ হাজার ৭২৫ রান।

রেনেগেডসের হয়ে ফিঞ্চ খেলেছেন ১০৭ ম্যাচ। বিগ ব্যাশে কোনো একটি দলের হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর কেবল তিন জন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর শুধু বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতেই খেলছিলেন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের সেই পথচলাও এবার থামল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...