| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সব বাঁধা শেষ করে প্রথমবার টেস্টে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৩ ১৮:২৮:৩৯
সব বাঁধা শেষ করে প্রথমবার টেস্টে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এই ফরম্যাটে শ্রীলঙ্কার মুখোমুখি হয়নি আফগানিস্তান ক্রিকেট দল। অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো। প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টেস্ট খেলবে আফগানরা।

আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংস্থাটি জানিয়েছে, শ্রীলঙ্কা সফরে আফগানরা তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে।

শ্রীলঙ্কা সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষেও এক টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ২ ফেব্রুয়ারি থেকে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরু করবে রশিদ খানরা। সেটি হবে আফগানদের ইতিহাসে অষ্টম টেস্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে ৯ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে এবং ১৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। শ্রীলঙ্কা সফর শেষে ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেছে তারা। ২০১৯ সালের মার্চে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত ওই টেস্ট ৭ উইকেটে জিতেছিল আফগানরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...