| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এমপি সাকিবকে নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৩ ১৮:০০:২৫
এমপি সাকিবকে নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। সে উপলক্ষে আজ (শনিবার) থেকে অনুশীলন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ওই সময় নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাওয়ায় হয় তার গুরুর কাছে।

জবাবে সালাউদ্দিন বলেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়েও আগ্রহ নেই আমার। সে আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সাকিব সে মানুষই থাকবে। সে এমপি নাকি মন্ত্রী হলো, সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো আগ্রহ নেই। এবার মিরপুরে নয়, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি অনুশীলন করছে নিজেদের পছন্দের মাঠে। কুমিল্লাও অনুশীলনের জন্য নারায়ণগঞ্জে অবস্থিত সাকিব মাসকো ক্রিকেট একাডেমিকে বেছে নিয়েছে।

এ নিয়ে কুমিল্লার কোচ বলেন, ‘মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনও মাছ বাজারের মতো লাগতো। একসঙ্গে অনেক দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোটো হয়ে গেছে। ফলে এখনও সাতটি দল আসলে অনুশীলন করার অবস্থা থাকবে না। সালাউদ্দিন আরও বলেন, ‘সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি।

জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। একারণেই এখানে আসা। আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে বিপিএল ১ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাস ব্যাপী। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...