| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিপিএলে পাখির চোখ নির্বাচকদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৩ ১৫:০৩:১৬
বিপিএলে পাখির চোখ নির্বাচকদের

বিশ্বকাপের বছরে বিপিএল। স্বাভাবিকভাবেই এবার বাড়তি গুরুত্ব দিয়েই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জুনে বিশ্বকাপের উদ্দেশে উড়াল দেয়ার আগে বড় আকারে নিজেদের প্রস্তুতি দেখে নেওয়ার সেরা সুযোগ এই ঘরোয়া আসর। খেলোয়াড়দের মতো নির্বাচকদের জন্যেও শেষ সুযোগ দল গঠনের। গতকাল গণমাধ্যমে এসে নির্বাচক হাবিবুল বাশার সুমনও শোনালেন বিপিএলের দিকে লক্ষ্য রাখার কথা।

দেশি্য ব্যাটাররা খানিক ওপরে ব্যাট করবেন এটাই আশা তার, ‘আশা করি, ওরা একটু ‍ওপরের দিকে ব্যাটিং করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি ওদের একটু ওপরের দিকে ব্যাটিং দেবে। যেন ওরা একটু বেশি সময় ধরে ব্যাট করতে পারে। কারণ ১০ ওভার পর ব্যাটিং করতে এসে খুব একটা সময় থাকে না। এ মুহূর্তে আমরা বিপিএলের দিকেই ফোকাস করছি। ২০২৩ সালে ক্ষুদ্রতম এই ফরম্যাটে সিরিজ হারতে হয়নি বাংলাদেশকে। দল নিয়ে তাই খানিক আশাবাদী নির্বাচক হাবিবুল বাশার।

‘টি-টোয়েন্টি দলটা তো আমাদের বেশ ভালো খেলছে। এখনো কিছুটা জায়গা আমাদের পূরণ করার বাকি আছে। মিডল অর্ডারে এমনকি ওপেনিংয়েও আমাদের এমন কোনো ব্যাটার নেই যে প্রত্যাশা অনুযায়ী বড় স্কোর করতে পারে। একজন অলরাউন্ডার খুঁজছি আমরা। আমরা চাচ্ছি ম্যাচ উইনিং বোলার। তো কিছু কিছু জায়গা নিয়ে এখনো কাজ করার আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের ডিপিএল টোয়েন্টি ভার্সনে হবে কী না এমন প্রশ্নে বাশার বলেন, ‘এবার ওরকম পরিকল্পনা নেই।

সম্ভবত ৫০ ওভারের ক্রিকেটই হবে। কিন্তু টি-টোয়েন্টি খেলার সুযোগ আছে আমাদের। বিপিএল, প্রিমিয়ার লিগের পর বেশ কিছু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। প্রস্তুতির জন্য যেটুকু সময় দরকার সেটা আমরা পাব।' সাকিবকে নিয়ে বাশার বলেন, ‘নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল সাকিব। তবে সব সময় কথা হয়েছিল। তার শারীরিক অবস্থা কেমন, সেটা নিয়ে বেশি কথা হয়েছে। ওর ইনজুরিটা বড় চিন্তার বিষয়। সেটা ঠিক হলে, মাঠে নামতে সময় লাগবে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...