| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার সেরার মুকুট জয়ে মাঠে নামছে ২৪ দেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৩ ১১:৪৯:২১
আফ্রিকার সেরার মুকুট জয়ে মাঠে নামছে ২৪ দেশ

ইউরোপ মাতানো একঝাঁক তারকা ফুটবলার লড়বেন আফ্রিকা কাপ অব নেশন্সের এবারের আসরে। আজ শুরু হচ্ছে আফ্রিকার শ্রেষ্ঠত্বের আসর আফ্রিকা কাপ অব নেশন্স। উদ্বোধনী ম্যাচে রাত দুইটায় মুখোমুখি হবে স্বাগতিক আইভোরি কোস্ট ও গিনি। শিরোপার দৌড়ে এবারও এগিয়ে সাদিও মানের চ্যাম্পিয়ন সেনেগাল, মোহাম্মদ সালাহর মিশর ও তারকায় ঠাসা মরক্কো।

মোহাম্মেদ সালাহ, সাদিও মানে, ভিক্টর ওশিমহেন, আশরাফ হাকিমি- ইউরোপ মাতানো এমন একঝাঁক তারকা ফুটবলারের এবারের লড়াই দেশের হয়ে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজনে প্রস্তুত আইভোরি কোস্ট। গত বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল ৩৪তম আসর। তবে সে সময় আইভোরি কোস্টের বৃষ্টিপ্রবণ আবহাওয়া বিবেচনায় সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অ্যাফকন। এবারও ৬ গ্রুপে ভাগ হয়ে লড়বে আফ্রিকার ২৪ দেশ।

গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা চার দল যাবে নক-আউটে। আইভোরি কোস্টের ৫ শহরের ৬ স্টেডিয়ামে হবে মোট ৫২ ম্যাচ। আবিদজানের আলাসানে ওয়াত্তারা স্টেডিয়ামে বসবে এবারের ফাইনাল। গেল সাত আসরে ভিন্ন ভিন্ন সাত চ্যাম্পিয়নই বলে দেয় এবারও হবে জমাট লড়াই। তবে শিরোপার দৌড়ে এগিয়ে মোহাম্মেদ সালাহর মিশর। টুর্নামেন্টের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ফেরাউনের দেশ। ফেভারিটের তকমা পাচ্ছে মরক্কো। গেল বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনাল খেলা দলটিকে নিয়ে সতর্ক সবাই।

ফিফা র‍্যাঙ্কিংয়েও সবার চেয়ে এগিয়ে দেশটি। আছে ১৩তম স্থানে। শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ আছে সেনেগালেরও। বর্তমান চ্যাম্পিয়নদের এবারও তুরুপের তাস সাদিও মানে। পিছিয়ে নেই নাইজেরিয়া কিংবা স্বাগতিক আইভোরি কোস্টও। তবে আয়োজকদের বড় চ্যালেঞ্জের নাম নিরাপত্তা নিশ্চিত করা। টুর্নামেন্ট চলাকালীন হামলায় ৮ জনের মৃত্যু ৩৮ জনের আহতের ঘটনায় কলঙ্কিত হয়েছিল গেলবারের ক্যামেরুন আসর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...