| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ জিততে ভারতকে অদ্ভুত বুদ্ধি দিলেন ডি ভিলিয়ার্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১২ ১৫:৫২:৪২
বিশ্বকাপ জিততে ভারতকে অদ্ভুত বুদ্ধি দিলেন ডি ভিলিয়ার্স

ব্যক্তিগত পারফরম্যান্সে ঘরের মাঠে দারুণ এক বিশ্বকাপ কাটিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি তো টুর্নামেন্টেরই সেরা প্লেয়ার হয়েছেন। রোহিতও ছিলেন সেরাদের আলোচনায়, তবে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে তিনি ইনিংস বড় করার চেয়ে আগ্রাসী ব্যাটিংকেই প্রাধান্য দিয়েছেন।

দুর্দান্ত ফর্মে থাকা দুই তারকা ক্রিকেটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখতে চান এবি ডি ভিলিয়ার্স। গুঞ্জন ছিল আসন্ন বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি ছাড়বেন রোহিত-কোহলি। তার একটা বড় কারণ ছিল, লম্বা সময় এই দুইজনের টি-টোয়েন্টি না খেলা। তবে সেসব গুঞ্জন বাতাসে উড়ে গেছে। একও বছরেরও বেশি সময় পর গতকাল টি-টোয়েন্টি খেলেছেন রোহিত। কোহলিও এই সিরিজের দলে আছেন।

তাই বলা যায়, আসন্ন বিশ্বকাপের ভারতের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স মনে করেন, এটিই সঠিক সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার লিগ এসএটোয়েন্টিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি বিরাট ও রোহিতের জন্য অনেক খুশি। তাদের দলে আসাতে বিস্মিত হইনি। কারণ, বিশ্বকাপ জিততে আপনি সেরা দলটিই চাইবেন। কোহলির দলে ফেরা প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয় ভারতের সঠিক সিদ্ধান্ত।

বিশ্বকাপ জিততে গেলে সেরা খেলোয়াড়দেরই লাগবে। যদি কোহলি যথেষ্ট ঠিক থাকে, তাহলে তার খেলতে হবে। সে একটু বয়স হয়েছে বলে ক্যারিয়ার একটু দেখেশুনে সামলাচ্ছে কি না, তাতে কিছু যায়-আসে না। তবে ২০ বছর বয়সীদের বুঝতে হবে, রোহিত ও কোহলির মতো কিংবদন্তির খেলা উচিত বিশ্বকাপ জিততে গেলে।’ এদিকে কয়েক দিন আগেই হরভজন সিংও বলেছিলেন বিশ্বকাপ জিততে হলে রোহিত-কোহলিকে নিয়েই দল সাজাতে হবে। হরভজন বলেছিলেন, 'আমার মতে, বিশ্বকাপে বিরাট ও রোহিত দুজনকেই রাখা উচিত।

ভালো একটি দলীয় সমন্বয় তখনই সম্ভব, যখন তরুণদের সঙ্গে ভালো মানের সিনিয়র ক্রিকেটারদেরও রাখা হয়। দলে বিরাট ও রোহিতের যথেষ্ট উপযোগীতা আছে এখনও। আমার মনে হয়, দুজনেরই বিশ্বকাপ খেলা উচিত।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...