| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি মাসেই আলাদা ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১১ ১৬:২৬:৪৪
চলতি মাসেই আলাদা ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

শুরু হয়েছে নতুন বছর। এখনো ফুটবল জগতে তেমন আশা জাগানিয়া খবর নেই। শীতকালীন দলবদলে শুরু হলেও উত্তাপ ছড়ানোর মতো কোনো খবর নেই। তেমনি ক্লাব ফুটবলও কিছুটা স্থবির। এরই মাঝে কিছুটা হলেও ফুটবল বিশ্বকে স্বস্তি দিচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সূচি। চলতি বছরের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিক। সেখানে রয়েছে ফুটবলের ইভেন্টও।

সেই আসরের জন্য চলতি মাসেই কনমেবল অঞ্চলের বাছাইপর্বে মাঠে নামবে এই দুই দেশ। কনমেবলের ১০ দেশ দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। সেখান থেকে সেরা দুই দল যাবে প্যারিস অলিম্পিকে। বাছাইপর্বে গ্রুপ-এ তে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনিজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া এবং ইকুয়েডর। অন্যদিকে গ্রুপ-বি তে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে এবং পেরু। ২১ জানুয়ারি আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

২৪ জানুয়ারি তাদের প্রতিপক্ষ পেরু। দুই ম্যাচ বিশ্রাম শেষে ৩০ জানুয়ারি আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ চিলি। আর ২ ফেব্রুয়ারি শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। অন্যদিকে ২০১৬ অলিম্পিকে স্বর্ণ পাওয়া ব্রাজিল দল বলিভিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ তারিখ। এরপর ২৬ তারিখ তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ২৯ তারিখ সেলেসাওরা প্রতিপক্ষ ইকুয়েডর। আর স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ১ ফেব্রুয়ারি। অলিম্পিক এবং অলিম্পিক বাছাইয়ের ম্যাচগুলোতে খেলবে দেশগুলোর যুবদল।

তবে জাতীয় দল থেকে তিনজন খেলোয়াড়কেও দলে নেয়ার সুযোগ পায় দলগুলো। আর কোয়ালিফাই রাউন্ড শেষে এই সুযোগ নিতে মুখিয়ে আছেন আর্জেন্টিনার যুবদলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। তার প্রত্যাশা আর্জেন্টিনা অলিম্পিকে কোয়ালিফাই করলে অংশ নেবেন আর্জেন্টাইন ফুটবলের দুই বড় নাম লিওনেল মেসি এবং অ্যাঞ্জেলো ডি মারিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ বুধবার (২৫ নভেম্বর) মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ ...