| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রোবটের মতোই একদিন ৩ ভূমিকায় সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১০ ২২:২৭:০৩
রোবটের মতোই একদিন ৩ ভূমিকায় সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের ব্যস্ততার কথা কারও অজানা নয়। তিনি নিজেও ব্যস্ত থাকতে ভালোবাসেন বলে এর আগে বেশ কয়েকবার জানিয়েছিলেন। খেলা, সামাজিক কোনো প্রোগ্রাম কিংবা বিজ্ঞাপনী ব্যস্ততার পাশাপাশি এবার সংসদ সদস্যের ভূমিকায়ও দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। আজ (বুধবার) একদিনে তিন ভূমিকাতেই দেখা মিলেছে সাকিবের।

এদিন সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ অনুষ্ঠিত হয়। সেখানে শপথ বাক্য পাঠ করেছেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত এমপি সাকিব। সকালে শপথ নিয়ে দলীয় প্রোগ্রামেও অংশ নিতে হয়েছে তাকে। এরপরও তিনি বিরতি নেননি, বিকেলে টাইগার অধিনায়ক ছুটে যান অনুশীলনে।

শুরুতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যায় সাকিবকে। এরপর তিনি বোলিংও করেছেন। এর মধ্যে আবার ফটোশ্যুটের কাজেও অংশ নিয়েছেন। সাকিব অনেকবারই বলেছেন ব্যস্ত থাকতে ভালোবাসেন তিনি, তারই নমুনা যেন আরেকবার দেখালেন সাকিব!

অবশ্য তার কাছে এটাও জানতে চাওয়া হয় এতো ব্যস্ততা কিভাবে সামলান তিনি। জবাবে জানিয়েছিলেন– ‘যে পারে, সে সব পারে’। মূলত বিপিএলকে ঘিরেই সাকিবের এমন তড়িঘড়ি প্রস্তুতি। বিশ্বকাপে আঙুলে চোট পাওয়ায় গত ৬ নভেম্বর থেকে তিনি মাঠের বাইরে। ফলে ফিটনেস ঠিক রাখা ও ব্যক্তিগত পারফরম্যান্সে সফল হওয়ার লক্ষ্যে তিনি কোনো কমতি রাখতে চান না।

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। আসর শুরুর দ্বিতীয় দিনেই (২০ জানুয়ারি) সাকিবের রংপুর নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল বরিশালের মুখোমুখি হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...