| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির চেয়ার ছেড়ে মন্ত্রী হচ্ছে পাপন, যে পাচ্ছেন বিসিবির পদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১০ ২১:৫৮:১২
বিসিবির চেয়ার ছেড়ে মন্ত্রী হচ্ছে পাপন, যে পাচ্ছেন বিসিবির পদ

এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। টানা কয়েকবার সংসদ সদস্য থাকা সত্ত্বেও মন্ত্রিত্ব পাননি এই ক্রীড়া সংগঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ (বুধবার) ঘোষিত মন্ত্রীদের মধ্যে বিসিবি সভাপতির নামও রয়েছে। পাপন ২৫ জন মন্ত্রীর একজন।

পাপনের নাম ঘোষণা হওয়ার পরপরই আলোড়ন তৈরি হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। পূর্ণ মন্ত্রী হওয়ার পর থেকে আলোচনায় পাপন বিসিবি সভাপতি পদে থাকছেন তো? যদিও মন্ত্রিত্বের সঙ্গে বোর্ড সভাপতির কোনো সাংঘর্ষিকতা নেই। ক্রিকেট বোর্ডে তিনি চার বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিসিবি সভাপতি পদে মেয়াদ রয়েছে তার।

ক্রিকেট বোর্ড ও ক্রীড়া আইনে মন্ত্রিত্ব পেলে কোনো ফেডারেশনের সভাপতিত্ব করা যাবে না— এমন কোনো নিয়ম নেই। ২০১৩ সাল থেকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হচ্ছে। এর আগে ক্রিকেট বোর্ডের সভাপতি সরকার কর্তৃক মনোনীত ছিল। অধিকাংশ ক্ষেত্রে সরকারের অনেক মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতির তালিকায় থাকা আনিসুল ইসলাম মাহমুদ, আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সাবের হোসেন চৌধুরি মন্ত্রিত্ব এবং বোর্ড সভাপতি উভয় পদেই একসঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আনিসুল ইসলাম মাহমুদ ১৯৮৭-৯০ সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন। ওই সময় তিনি দায়িত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বোর্ড সভাপতি ও পররাষ্ট্র মন্ত্রী উভয় পদে আনিস মাহমুদের উত্তরসূরি আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরি। বিসিবির সভাপতি দায়িত্ব পালনকালে তিনি নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।

নব্বইয়ের দশকে বিসিবি সভাপতিদের মধ্যে কয়েকজন মন্ত্রিত্ব পেয়েছেন। ২০০১ সাল পরবর্তী সময়ে কোনো মন্ত্রী বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেননি। আ হ ম মোস্তফা কামাল বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়ার পর মন্ত্রিত্ব পেয়েছেন। বর্তমানে ক্রিকেটে জনসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক ব্যপ্তি অনেক বেশি। তাই মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রিকেট বোর্ড সামলানোটা বড় চ্যালেঞ্জই হবে পাপনের জন্য। তবে আইনের সঙ্গে এর কোনো সাংষর্ষিকতা নেই।

গত দুই দশকে ক্রিকেট বোর্ডের সভাপতি কোনো মন্ত্রী ছিলেন না। তবে অন্য ফেডারেশনগুলোর সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন বেশ কয়েকজন মন্ত্রী। ফুটবল, ক্রিকেট বাদে দেশের প্রায় সব ফেডারেশনই এখন নির্বাচিত সাধারণ সম্পাদক নির্ভর। সভাপতি পদটি মনোনীত। ওই পদে সরকার (ক্রীড়া মন্ত্রণালয়) অনেক সময় সভাপতি পদে মন্ত্রীদের মনোয়ন দেয়।

আজ ঘোষিত ২৫ জন পূর্ণ মন্ত্রীর মধ্যে পাপনের নাম থাকলেও নেই মন্ত্রণালয়ের নাম। বিসিবিতে পাপনের ঘনিষ্ঠ অনেকের মতে, খুব সম্ভবত পাপন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বিসিবি’র সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামালও পরিকল্পনা মন্ত্রী ছিলেন। ক্রীড়া মন্ত্রণালয়ে সাধারণত প্রতিমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হন। তাই পাপন ক্রীড়া মন্ত্রণালয়ে আসছেন না বলে অনেকটাই নিশ্চিত ক্রীড়াঙ্গনের অধিকাংশ নীতি-নির্ধারক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...