| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এমপি ও ক্রিকেটার সাকিবের দায়িত্ব নিয়ে যা বলছেন নান্নু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১০ ২১:২৭:২৬
এমপি ও ক্রিকেটার সাকিবের দায়িত্ব নিয়ে যা বলছেন নান্নু

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের দায়িত্ব বেড়েছে। প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। যদিও ক্রিকেট মাঠ ও জনপ্রতিনিধি হিসেবে যৌথ দায়িত্ব একসঙ্গে সামলাতে চান সাকিব। দুই জায়গায় তিনি সমানভাবেই দায়িত্ব পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। একইসঙ্গে তিনি আসন্ন বিপিএল আসর সমালোচনামুক্ত হবে বলেও প্রত্যাশা জানিয়েছেন। আজ (বুধবার) মিরপুরে সাকিবের সংসদ সদস্য হওয়া নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘প্রথমে ওর প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে আমাদের।

দায়িত্ব আরও বেড়ে গেছে। খেলার মাঠে এক দায়িত্ব ছিল, এখন জনগণের জন্যও কাজ করতে হবে। সে পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে মানিয়ে নিয়ে বিপিএলটা ভালো শুরু করতে পারবে। মাঝখানে ইনজুরি ছিল, তবুও আশাকরি সে নিজেকে মেলে ধরবে। এবার দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাকে নিয়ে নান্নু বলেন, ‘সে তো জনগণের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। ওর প্রতিও আমাদের শুভ কামনা থাকবে।’ বিপিএল আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখানো দেশীয় ক্রিকেটাররা।

টুর্নামেন্টটি দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া মুশফিকুর রহিমসহ অন্যরাও নিজেদের মতো করে অনুশীলন করছেন। এ নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ওরা তো পেশাদার ক্রিকেটার। ওরা নিজেকে নিজেদের মতো তৈরি করছে। একটা টুর্নামেন্ট পুরোপুরি না গেলে তো বুঝতে পারবেন না কে কোন অবস্থানে আছে। বিপিএলটা অনেক বড় টুর্নামেন্ট। আশা করছি সবাই নিজেদের মেলে ধরতে পারবে।’ প্রতিবারই বিপিএল শুরু হলে কিছু সমালোচনা ভেসে আসে।

বিতর্কিত ঘটনা কিংবা টুর্নামেন্ট আয়োজন কেন্দ্রিক দুর্বলতা নিয়েও জানতে চাওয়া হয় নান্নুর কাছে। তবে তিনি সমালোচনামুক্ত বিপিএল হবে বলে প্রত্যাশা করছেন, ‘আশা তো করছি। একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছুই দেখতে হয়। এই বছর সব প্রস্তুতি নিয়েই বিপিএল শুরু হচ্ছে। আশা করছি ভালোমতোই শেষ হবে।’ উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...