| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তামিমের ইনজুরি নিয়ে সর্বশেষ তথ্য জানালো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৯ ২৩:০১:৪২
তামিমের ইনজুরি নিয়ে  সর্বশেষ তথ্য জানালো বিসিবি

সবকিছু ঠিক থাকলে ১০ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ইতোমধ্যে দলগুলো অনুশীলনে নেমে পড়েছে। ফ্র্যাঞ্চাইজি দলগুলোও তাদের খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমে পড়েছে, শুরু করেছে শেষ মুহূর্তের অনুশীলন।

পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা তামিমও বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ধীরে ধীরে নেটে ব্যাটিং শুরু করেন তিনি। অনুশীলনে ফিরেই ভক্ত সমর্থকদের মনে ভয় ধরিয়ে দেন সাবেক এ টাইগার অধিনায়ক। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ইনডোরের আউটারে ব্যাটিং করছিলেন তামিম। বোলিং করছিলেন তাসকিন। হঠাৎ তার একটি বল বাম হাতের তর্জনি আঙুলে এসে আঘাত হানে।

আঘাত পেয়ে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি। পরে ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেন। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম তামিমের চোট সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। গণমাধ্যমকে তিনি জানান, ‘তামিমের কোনো সমস্যা নেই, সে সুস্থ আছে। ’ সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়েই আবারও মাঠে দেখা যাবে তামিমকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...