| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ ৩৬ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন ম্যাথিউস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৯ ২২:০১:১৩
দীর্ঘ ৩৬ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন ম্যাথিউস

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৬ সদস্যের এই দলে আছেন অ্যাঞ্জিলো ম্যাথিউস। প্রায় তিন বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ম্যাথিউসের মতোই লম্বা সময় পর দলে ফিরেছেন আকিলা ধানাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। সর্বশেষ ২০২১ সালে লঙ্কানদের জার্সিতে খেলেছিলেন এই দুই স্পিনার।

তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন দুনিথ ভেল্লালেগে ও চামিকা করুনারত্নে। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হবে ভানিন্দু হাসারাঙ্গার। আগামী রোববার শুরু দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ জানুয়ারি।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: ভানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রামা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধানাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কা (ফিটনেসের ভিত্তিতে), মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশানকা, মাথিশা পাথিরানা, নুয়ান থুষারা, আকিলা ধানাঞ্জয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...