| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার ভক্তদের জন্য নতুন খবর দিলেন জায়েদ খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৯ ১৮:৩৫:৩২
এবার ভক্তদের জন্য নতুন খবর দিলেন জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান গত বছর নানা কারণে আলোচনায় ছিলেন। এ সময় প্রধান চরিত্রে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি না পেলেও বছরের শুরুতেই সুখবর দিলেন তিনি। ‘সোনার চর’ সিনেমাটি জমা দেয়া হয়েছে সেন্সর বোর্ডে। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সোমবার (৮ জানুয়ারি) সেন্সরবোর্ডে জমা পড়েছে জায়েদ খানের ‘সোনার চর’। যা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এর প্রযোজক জাহাঙ্গীর সিকদার। এ ব্যাপারে জায়েদ খান বলেন, আমার ক্যারিয়ারে বেশি শ্রম দেয়া সিনেমা এই ‘সোনার চর’। এতে আমাকে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে। আমার চরিত্রের নাম মানিক। চরিত্রটির জন্য আমি প্রায় দুই বছর চুল কাটিনি। এই দীর্ঘ সময় বড় রেখেছি চুল।

জায়েদ খান বলেন, আমি নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে দর্শকরা এক বদলে যাওয়া জায়েদ খানকে দেখতে পাবেন। তবে শুধু আমিই নয়, এতে থাকা সব চরিত্রই ইউনিক। সবাই নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করেছেন। তিনি আরও বলেন, ‘সোনার চর’ সিনেমার জন্য পরিচালক জাহিদ হাসান ভাই নিজেও অনেক পরিশ্রম করেছেন। তার নির্দেশনা অনুযায়ী নিরলস চেষ্টা চালিয়েছি আমরা।

আর আমি একটা বিষয় লক্ষ্য করেছি, সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। শুটিংয়ের সময় এর কয়েকটি ছবিও ছড়িয়ে পড়েছিল ওই সময়। প্রসঙ্গত, ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান ছাড়াও আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা মৌসুমী, স্নিগ্ধা, শবনম পারভীন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...