| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা অ্যাওয়ার্ডে পেতে বাংলাদেশের মারুফাকে ভোট দেবেন যেভাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৯ ১৪:১৩:৫৯
বর্ষসেরা অ্যাওয়ার্ডে পেতে বাংলাদেশের মারুফাকে ভোট দেবেন যেভাবে

২০২৩ সালে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের একটি দুর্দান্ত বছর ছিল। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানকে হারানোর পাশাপাশি, বাংলাদেশের মেয়েরা দক্ষিণ আফ্রিকায় ইতিহাস তৈরি করেছিল। ক্রেডিট অনেক ছিল. ফারজানার প্রথম সেঞ্চুরি, রাবায়ের মাসসেরার পুরস্কারও রয়েছে মারুফা আক্তার।

টাইগ্রেসদের বিগত বছরের সাফল্যে বড় ভূমিকা রেখেছিলেন পেসার মারুফা আক্তার। ২০২২ সালের ডিসেম্বরে অভিষেকের পর থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি। আগ্রাসী বোলিং আর ভ্যারিয়েশনের কল্যাণে নিজেকে অনন্য করে তুলেছেন এই ক্রিকেটার। বিদায়ী বছরে ওয়ানডেতে ৯ এবং টি-টোয়েন্টিতে ১০ উইকেট পেয়েছেন তিনি।

বছরব্যাপী দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরুপ এবার আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন টাইগ্রেস এই পেসার। মারুফাকে সেরা হতে হলে লড়তে হবে আরও তিনজনের সঙ্গে। অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার মারুফার প্রতিদ্বন্দ্বী।

মারুফাকে ভোট দেবেন যেভাবে

বাংলাদেশের মেয়ে মারুফাকে আইসিসির উদীয়মান নারী ক্রিকেটারের জন্য ভোট দিতে চলে যেতে হবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে Latest News অংশের নিচে এবং Videos অংশের ওপরে আছে বর্ষসেরা খেলোয়াড়দের মনোনয়নদের তালিকা। এছাড়া সরাসরি Awards অংশে গেলেও পাবেন বিভিন্ন ক্যাটাগরির বর্ষসেরা মনোনয়নের তালিকা।

বিভিন্ন ক্যাটাগরির এই তালিকায় একেবারেই শেষে দেখা যাবে Women Emenging Cricketer of the Year 2023 অংশটি। তাতে ক্লিক করলেই আসবে চারজনের নাম। সেখানে মারুফার ছবিতে ক্লিক করলেই হয়ে যাবে ভোট প্রদান।

ভোট দিতে চাইলে আইসিসিতে আপনার অ্যাকাউন্ট থাকা দরকার। যদি আগেই অ্যাকাউন্ট করা না থাকে, তবে মারুফার নামের উপর ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি বা লগ-ইন করার অপশন থাকবে। নিজের ইমেইলের জন্য দিয়ে সহজেই তৈরি করা যাবে অ্যাকাউন্ট। এই পর্যায়ে একবার রিফ্রেশ দিলে আবার চলে আসবে ভোট দেওয়ার সুযোগ।

মারুফাকে ভোট দিতে ক্লিক করুনএই অংশে-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...