| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তিতে থাকা তিন আফগান ক্রিকেটার শাস্তি আরো বাড়াল আসলো নতুন সিদ্ধান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৯ ১০:১৭:৫৮
শাস্তিতে থাকা তিন আফগান ক্রিকেটার শাস্তি আরো বাড়াল আসলো নতুন সিদ্ধান্ত

আফগানিস্তানের তিন ক্রিকেটার নাভিন-উল-হক, ফজল-হক ফারুকি এবং মুজিব-উর-রহমানকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনজনই ২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার পরিকল্পনা করছিলেন। তাদের অনুরোধ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) দ্বারা ভালভাবে গ্রহণ করা হয়নি। পরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।

এসিবির পক্ষ থেকে বলা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আগামী দুই বছর এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না। পাশাপাশি তাদের বর্তমান এনওসিও বাতিল করা হয়। তবে শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন তাদের সবাই। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আফগান ক্রিকেটে ফিরছেন তারা।

তবে, এরবাইরেও কিছুটা হলেও স্বস্তির সংবাদ আছে এই তিন ক্রিকেটারের জন্য। তাদের তিনজনকেই এবার বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য ডাকা হবে। একইসঙ্গে সামনের দিনগুলোতে সীমিত আকারে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জন্য অনুমতি দেওয়া হবে। যদিও সেটা ঠিক কদিনের জন্য বা কতগুলো লিগের জন্য, তা পরিষ্কার করেনি এসিবি।

তবে একইসঙ্গে এই তিন ক্রিকেটারকে শেষবারের মতো সতর্ক করতেও ভোলেনি আফগান ক্রিকেটের কর্তারা। বলা হয়েছে, ভবিষ্যতে এমন আচরণের সুবাদে তাদের মাসিক বেতন এবং ম্যাচ ফির বড় একটি অংশ কর্তন করা হতে পারে।

একইসঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, বোর্ডের শাস্তির মুখে থাকা এই তিন ক্রিকেটারের যাবতীয় কার্যক্রম এবং পারফরম্যান্স বিশেষভাবে তদারকির কথাও জানিয়েছে এসিবি। বোর্ডের প্রধান মিরওয়াইস

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...