| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে পদত্যাগ করলেন পাকিস্তানের প্রধান কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৮ ২১:৩৭:৪৭
অবশেষে পদত্যাগ করলেন পাকিস্তানের প্রধান কোচ

গত বছরের মে মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে যোগ দেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। ব্র্যাডবার্ন নিজেই আজ পাকিস্তানি অধ্যায়ের সমাপ্তির খবর নিশ্চিত করেছেন।

তিনি পাকিস্তান ছেড়ে ইংলিশ কাউন্টি দল গ্ল্যামারগানে যোগ দেন। আগামী ফেব্রুয়ারি থেকে তিনি দলের কোচের দায়িত্ব নেবেন। ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।

২০১৮ সালে ফিল্ডিং কোচ হিসেবে পাকিস্তান দলে যোগ দিয়েছিলেন ব্র্যাডবার্ন। ২০২০ সাল পর্যন্ত পালন করে এই দায়িত্ব। এরপর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে। আর গত বছরের মে মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে সাকলায়েন মুশতাকের স্থলাভিষিক্ত হন তিনি।

দায়িত্ব ছাড়ার পর ব্র্যাডবার্ন বলেন, 'পাকিস্তান ক্রিকেটের সঙ্গে চমৎকার অধ্যায়ের ইতি টানার এখনই সময়। ৫ বছরে তিনটি ভূমিকায় কাজ করেছি, নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। দারুণ সব খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। পাকিস্তান দল, স্টাফ ও দলের সঙ্গে সম্পৃক্ত সবার সাফল্য ও উন্নতি কামনা করি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...