| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে আইসিসি থেকে সুখবর পেলেন তাইজুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৮ ১৯:১৭:১৮
নতুন বছরে আইসিসি থেকে সুখবর পেলেন তাইজুল

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম। দুই টেস্টের সিরিজে তার মোট ১৫ উইকেট। সাদা বলের পারফরম্যান্সের জন্য তিনি আইসিসি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ডিসেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দৌড়ে তাইজুলের সঙ্গে রয়েছেন আরও দুওজন। তারা হলেন অস্ট্রেলিয়ার প্যাটকামিন্স এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল। আর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করে কিউইদের রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেন এই বাঁহাতি স্পিনার। তাতে বাংলাদেশ ম্যাচ জেতে বড় ব্যবধানে।

এদিকে প্যাট কামিন্স দুর্দান্ত পারফর্ম করেছেন। বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই শিকার করেছেন ৫ উইকেট করে। তাছাড়া দলের প্রয়োজনীয় মুহূর্তে উইকেট নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অজি অধিনায়ক। যেখানে ৩-০তে সিরিজ জিতেছে তার দল।

ফিলিপস দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশ সফরে। টাইগারদের বিপক্ষে ব্যাটে-বলে পারফর্ম করেছেন এই কিউই অলরাউন্ডার। ঢাকা টেস্টে পেয়েছিলেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখাও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...