| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছেলেবেলার প্রেমিকাকে বিয়ে করলেন সাদিও মানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৮ ১৮:১৪:১৬
ছেলেবেলার প্রেমিকাকে বিয়ে করলেন সাদিও মানে

সেনেগালের ফুটবল তারকা সাদিও মানে কিছু দিন আগে তার নিজ শহর বাম্বালিতে একটি স্টেডিয়াম তৈরি করে প্রশংসা অর্জন করেছিলেন। এবার আবার প্রথম পাতায়। দীর্ঘ প্রেমের পর অবশেষে বিয়ে করলেন এই আল নাসর স্ট্রাইকার।

মানের বিবাহ অনুষ্ঠান হবে সেনেগালে ডাকার শহরের কেউর মাসারে। সেনেগালের এই ফরোয়ার্ড বরাবরই নিজেকে আড়াল রাখতে চান সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া থেকে। বিয়ের ক্ষেত্রেও একই কাজ করেন তিনি। গোপনে বিয়ের কাজ করে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য ছড়িয়ে পড়ে তার স্ত্রীর কয়েকটি ছবি।

সেনেগালিজ সংবাদমাধ্যম বলছে, মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। মানের জন্মস্থান কাসামানসার বাসিন্দা তিনি। আল নাসর ফরোয়ার্ডের মতোই মাডিনগে ভাষায় কথা বলেন তার স্ত্রী। জানা যায়, কিশোর থাকা অবস্থায় তাদের প্রেম। স্কুলে থাকাকালীন আয়শার যত্ন নেওয়ার পাশাপাশি পড়াশোনার খরচ বহন করতেন মানে, বিষয়টি আগেই পরিস্কার করেন তিনি।

প্রেম করলেও মানে নিজের ব্যক্তিগত তথ্য সবসময় মিডিয়া থেকে গোপন রাখতেন। আর এ কারণেই হয়তো তার বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এতো আগ্রহ দেখা যাচ্ছে ভক্তদের। জানা যায়, আয়শা সেনেগালের ভালো একটি পরিবারের মেয়ে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তাছাড়া তিনি একজন স্থপতির বোন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...