| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মাঠ-কর্মীদের কাছে ফুলের শুভেচ্ছা পেলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৮ ১৭:৫৪:৫১
মাঠ-কর্মীদের কাছে ফুলের শুভেচ্ছা পেলেন সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য প্রার্থী হয়েছেন সাকিব আল হাসান। আর তিনি নৌকার প্রার্থী হয়ে লড়েছেন। মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. আর নির্বাচনে জয়ের একদিন পর সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন তিনি।

এমপি হওয়ার পর প্রথমবার মিরপুরে এসে মাঠ কর্মীদের ভালোবাসায় শিক্ত হয়েছেন সাকিব। এ সময় ফুল দিয়ে সাকিবকে অভিনন্দন জানান মিরপুরের মাঠকর্মীরা।

নির্বাচন শেষ করেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিব। আগামী ১৯ জানুয়ারী থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই ঢাকায় ফিরেছেন সাকিব। বিকেলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আজ বিকেল ৩টার দিকে মিপুরের ইনডোরে আসেন সাকিব। মূলত বিপিএল অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি। সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।

এদিন ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগ দিয়েছেন সাকিব। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেছেন তিনি। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর এবারই প্রথম ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। যদিও এর আগে নির্বাচনী কাজের ফাঁকে মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...