| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

৩ চমক নিয়ে আফগানদের বিপক্ষে দল ঘোষণা ভারতের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৮ ১৩:১৪:৫১
৩ চমক নিয়ে আফগানদের বিপক্ষে দল ঘোষণা ভারতের

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ফরম্যাটে শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। আফগানিস্তানের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি ভারতের মোহালিতে। আসন্ন সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা যাবে। মনে করা হচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার।

আফগানদের বিপক্ষে ঘোষিত দলে তিন জন ওপেনার রেখেছে ভারত। রোহিত ছাড়াও দলে আছেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। তিনে খেলবেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদবের চোট থাকায় তার জায়গায় মিডল অর্ডার সামলাতে দেখা যাবে তিলক বার্মা এবং রিংকু সিংকে। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন জীতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন।

অলরাউন্ডার হিসেবে আছেন শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। স্পিন বিভাগের দায়িত্ব রবি বিষ্ণোই এবং কুলদীপ যাদবের ওপর। দলে রয়েছেন তিন পেসার। আভেস খানের সঙ্গে পেস বিভাগ সামলানোর জন্য থাকছেন আর্শদীপ সিং এবং মুকেশ কুমার।

আগামী ১১ জানুয়ারি মোহালিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি যথাক্রমে ম্যাচ হবে ইন্দোর ও বেঙ্গালুরুতে। চলতি বছরের জুনে ফরম্যাটটিতে বিশ্বকাপ আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তার আগে ভারত-আফগানদের সিরিজটি দুই দলের জন্য এই সংস্করণে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ। এ ছাড়া ভারতের বিপক্ষে এবার প্রথম কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছেন রশিদ-মুজিবরা।

ভারতীয় স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বার্মা, রিংকু সিং, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...