| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ছেড়ে যা করবেন ওয়ার্নার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৮ ১২:১৭:২৭
ক্রিকেট ছেড়ে যা করবেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন তিনি। এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এখন অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট এবং বিশ্বের সমস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের উপর নজর রাখছেন। তবে ওয়ার্নারের জীবনের এই সময়ে তিনি পুরোপুরি অবসরে আছেন।

পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন যে তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন নিজের পরিবার ও আত্মীয় স্বজনের কাছে তাকে সমর্থন করে যাওয়ার জন্য। তবে এবার তিনি জানালেন অবসরের পরবর্তী ভাবনা। অজি তারকা ব্যাটার জানালেন, এবার তাকে দেখা যাবে কমেন্ট্রি বক্সে অর্থাৎ ধারাভাষ্য করতে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওয়ার্নার নিজের পরিকল্পনা নিয়ে জানালেন , ‘সময় এসে গেছে আমার জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে হাটার। আমি এতদিন ধরে যা কিছু শিখেছি, সবকিছু প্রয়োগ করবো এবং সর্বদা নিজের আদর্শ মেনে চলবো। যতদিন আমি ক্রিকেটের ময়দানে সময় কাটিয়েছি, ততদিনই সেগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। অনেক কিছু শিখেছি এই এতগুলো বছর ধরে। আমি সত্যিই গর্বিত অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য হতে পেরে।

এরপরই তিনি জানান আগামীদিনে কি দায়িত্বে দেখা যাবে তাকে। বললেন, ‘এবার পরবর্তী দিনে আমি কি করবো সেগুলিও আমি ঠিক করে নিয়েছি। খুব শীঘ্রই আমাকে কমেন্ট্রি বক্সে দেখা যাবে ধারাভাষ্য করতে। কমেন্ট্রি বক্স থেকে দেখব আমার দল কেমন পারফর্ম করছে মাঠে এবং ওদের এগোতে দেখলে আমি সত্যিই খুব খুশি হব।’

বাঁ হাতি এই ওপেনার সম্প্রতি ক্রিকেটের দুই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। ওয়ার্নার টেস্টে দেশের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক। ১১২ ম্যাচে ৮ হাজার ৭৮৬ রান করেছেন তিনি। তাতে ৪৪.৫৯ গড়ে ২৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আছে ৩৭টি অর্ধশতক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...