| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থবারের মতো নির্বাচিত হলেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৭ ২২:২৪:৪১
চতুর্থবারের মতো নির্বাচিত হলেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে চতুর্থবারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

কিশোরগঞ্জ ৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। এর মধ্যে ১৪২ কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়েছেন পাপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের রুল কাদের সোহেল পেয়েছেন ৩,০৫৫ ভোট।

এই আসনে প্রার্থী ছিলেন মোট ৭ জন- আওয়ামী লিগের নৌকা প্রতীকে নাজমুল হাসান পাপন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর আম প্রতীকে তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে রুবেল হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা প্রতীকে হেলাল উদ্দিন, জাতীয় পার্টির লাঙল প্রতীকে নূরুল কাদের সোহেল, সাংষ্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকে মোহাম্মদ আয়ুব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস ছাত্তার (ঈগল প্রতীকে)।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন এবং অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...