| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে যিনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৭ ১৯:০৪:২৫
ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে যিনি

তিতে সরে দাঁড়ানোর ১৪ মাসেরও বেশি সময় পার হলেও এখনও স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিল তিতে সরে দাঁড়ানোর ১৪ মাসেরও বেশি সময় পার হলেও এখনও স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করলেও শেষ পর্যন্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হতাশ করেন তিনি।

২০২৪ সালে ইতালিয়ান কোচ আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেবেন- এমনটিই ধারণা করা হচ্ছিল। তবে সবাইকে অবাক করে ২০২৬ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি করেন তিনি। ফলে ব্রাজিলের ডাগআউটে আর দেখা হচ্ছে না এই কোচকে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে বাজে সময় পার করছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের মাত্র দুটিতে জিতেছে তারা। হেরেছে তিনটিতে। দলের এমন বাজে সময়ে দিনিজকে বরখাস্ত করে পূর্ণকালীন কোচ নিয়োগ দেয়ার পদক্ষেপ নিয়েছে ব্রাজিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউরোপিয়ান কোচের চিন্তা থেকে সরে এসেছে ব্রাজিল।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্থায়ী কোচ হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন সাও পাওলোর কোচ দরিভাল জুনিয়র। সিবিএফ সভাপতি রদ্রিগেজ জানিয়েছেন, দরিভালের ব্যাপারে ইতোমধ্যেই তিনি সাও পাওলোর সভাপতির সঙ্গে আলাপ করেছেন। যদিও সাও পাওলো এখনই দরিভালকে ছাড়তে রাজি নয়। ধারণা করা হচ্ছে, সমঝোতার ভিত্তিতে শেষ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দরিভালকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...