মধ্যরাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল
নতুন বছরের শুরুতেই বিশ্বকাপের চ্যালেঞ্চের মুখে বাংলাদেশ। যুব বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে জুনিয়র টাইগাররা। এশিয়া কাপ জেতার পর থেকে তাদের প্রতি প্রত্যাশার চাপও এখন অনেকটা বেশি। বিশ্বকাপে জুনিয়র টাইগারদের নিয়ে ভাল কিছুরই প্রত্যাশা করছে বিসিবি। চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে হবে এই আসরে। আর সেই উপলক্ষ্যে আজ রোববার মধ্যরাতে দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা।
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে আজ রাত ১টা ৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে মাহফুজুর রহমান রাব্বির দল। আফ্রিকায় পৌঁছে এরপর তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এরপর নিজেদের প্রথম ম্যাচে ২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
টুর্নামেন্টের এ গ্রুপে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা।
দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
