| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মিরাজ-কায়েসের ব্যাট কোম্পানিকে শুভ কামনা জানালেন হাথুরুসিংহে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৭ ১২:৩০:৩১
মিরাজ-কায়েসের ব্যাট কোম্পানিকে শুভ কামনা জানালেন হাথুরুসিংহে

মেহেদি হাসান মিরাজ ও ইমরুল কায়েস দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখ। কায়েস বর্তমানে জাতীয় দলে না থাকলেও দলে রয়েছেন মিরাজ। ক্রিকেটে জাতীয় দলের এই দুই ক্রিকেটার ব্যবসা জগতে নাম লিখিয়েছেন। তারা দেশের প্রথম ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এমকেএস’ খোলেন।

দেশের ক্রিকেটারদের ভালো মানের ব্যাট দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে মিরাজ-কায়েসের ‘এমকেএস’ প্রতিষ্ঠান। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন ক্রিকেটারকে স্পন্সরও করেছেন তারা। জাতীয় দলের এই দুই ক্রিকেটারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মিরাজ-কায়েসকে শুভ কামনা জানিয়ে টাইগারদের প্রধান কোচ সামাজিক যোগযোগমাধ্যমে লেখেন, ‘এমকেএস স্পোর্টস একটি ব্যাট কোম্পানি। এ ধরনের কিছু বাংলাদেশে প্রথম। যেটার সঙ্গে জড়িয়ে দুই তরুণ উদ্যোক্তা মিরাজ এবং ইমরুল। আমি মনে করি, এটা দারুণ একটা পদক্ষেপ। ’

সেই পোস্টে হাথুরু আরও লেখেন, ‘এই উদ্যোগ এমন দুজন নিয়েছে যারা বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছে। বাংলাদেশের জন্য একটা ব্যাট কোম্পানির খুবই প্রয়োজন ছিল। আমি তাদের শুভকামনা জানাচ্ছি। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...