| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের হোয়াইটওয়াশয়ের সব দোষ অধিনায়ক মাসুদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৬ ২২:০৮:২৬
পাকিস্তানের হোয়াইটওয়াশয়ের সব দোষ অধিনায়ক মাসুদের

সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় শান মাসুদের। নেতা হিসেবে তার শুরুটা ভালো হয়নি। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তার দল। এক ম্যাচেও অজিদকে পরীক্ষা করতে পারেনি পাকিস্তান, যার মূল দায় বর্তায় মাসুদের কাঁধে।

পার্থ টেস্ট দিয়ে শুরু হয় পাকিস্তানের এবারের অস্ট্রেলিয়া সফর। শুরুর টেস্টে ৩৬০ রানের বড় ব্যবধানে হারে সফরকারীরা। এরপর মেলবোর্নে অবশ্য কিছুটা প্রতিদ্বন্দিতা করতে করেছে মাসুদের দল। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। আর সিডনিতে নূন্যতম প্রতিরোধও গড়তে পারেনি পাকিস্তান।

দলের ফলাফলে অধিনায়কের বড় ভূমিকা থাকে। তবে দলের সবাই মিলেই পারফর্ম করতে হয়। তাই সিরিজের ফলাফলের দায় হয়তো মাসুদের একার ওপরই পড়বে না। কিন্তু ম্যাচ চলাকালে অধিনায়ক হিসেবে তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

শেষ টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করা আমের জামালকে দ্বিতীয় ইনিংসে নতুন বলে বোলিংয়ে আনেননি মাসুদ। ম্যাচ শেষে এ নিয়ে পাকিস্তানের ক্রিকেট পরিচালক ও এই সিরিজের প্রধান কোচ মোহাম্মদ হাফিজকে প্রশ্ন করা হয়। হাফিজও মনে করেন, জামালের হাতে আরেকটু আগে বল তুলে দেওয়া উচিত ছিল।

হাফিজ বলেন, ‘সব বোলারই বল করতে প্রস্তুত ছিল। কিন্তু ব্যাপারটি অধিনায়কের ওপর নির্ভর করে। অধিনায়কের কৌশল এমনই (জামালকে দেরিতো বোলিংয়ে আনা) ছিল।’

প্রথম ওভারেই সাজিদের বলে এলবিডব্লু হন উসমান খাজা। সাজিদ শুরুতে ব্রেকথ্রু এনে দেওয়ায় তাকে দিয়েই আরও কয়েক ওভার করানোর পরিকল্পনা করেছিলেন মাসুদ, এমনটাই মনে করেন হাফিজ, ‘এই পিচ থেকে বাড়তি কিছু পাওয়ার সুযোগ ছিল। এ কারণে অফ স্পিনারকে দিয়ে আরও বেশি বল করানো হয়েছে। মাঠে থাকা অধিনায়কই এটা ভালো বুঝতে পারে। তাই ওর সিদ্ধান্তকে আমাদের সমর্থন জানাতেই হতো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...