| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

গ্রুপ পর্ব ছাড়াও ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে যতবার মুখোমুখি হবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৬ ১৮:২১:২৫
গ্রুপ পর্ব ছাড়াও ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে যতবার মুখোমুখি হবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। খেলাটি ৯ জুন নিউ ইয়র্কে নির্ধারিত হয়েছে। সাধারণত অনেকেই বিশ্বকাপ চলাকালীন ভারত-পাকিস্তান ম্যাচ একাধিকবার দেখতে চান। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে কি সেই ম্যাচ একাধিকবার দেখার সুযোগ আছে?

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের এক বারের বেশি মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। কারণ, গ্রুপে থাকা প্রতিটি দলই একে অপরের বিরুদ্ধে এক বার করে খেলবে। এর পর হবে সুপার এইটের খেলা। আইসিসি-র সূচি অনুযায়ী, সুপার এইটের আটটি দলকে দু’টি গ্রুপে (গ্রুপ ১ এবং গ্রুপ ২) ভাগ করা হবে।

প্রতিটি গ্রুপের প্রথম দুই দল সুপার এইটে উঠবে। সেই হিসেবে ভারত এবং পাকিস্তান দু’দলই যদি সুপার এইটের যোগ্যতা অর্জন করে, তা হলেও সেই পর্বে দুই দেশের খেলা দেখা যাবে না। কারণ, সুপার এইটে দু’টি দলকে রাখা হবে দু’টি ভিন্ন গ্রুপে। ধরা যাক ভারত গ্রুপ এ-তে প্রথম দল এবং পাকিস্তান দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠল। সে ক্ষেত্রে সুপার এইটে দু’টি দল দু’টি আলাদা গ্রুপে থাকবে। উল্টোটা হলেও একই।

গ্রুপ ১-এ যে দলগুলি উঠবে, তারা নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। গ্রুপ ২-এও তাই। ফলে ভারত এবং পাকিস্তান সুপার এইটে আলাদা গ্রুপে থাকায় সেই পর্বে তাদের মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই।

তবে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে দুই দেশ। ভারত যদি গ্রুপ ১-এর বিজয়ী এবং পাকিস্তান গ্রুপ ২-এর রানার্স হয়, তা হলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। এ ছাড়া, ভারত যদি গ্রুপ ১-এর রানার্স এবং পাকিস্তান গ্রুপ ২-এর বিজয়ী হয়, তা হলে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দুই দল।

এর কোনওটিই যদি সম্ভব না হয়, তা হলে ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যেমনটা হয়েছিল ২০০৭ সালে। তবে তার আগে দু’দলকেই অনেক লড়াইয়ে জিততে হবে। ফলে যা-ই হোক না কেন, বিশ্বকাপে দু’বারের বেশি কোনও ভাবেই ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...