| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে যুব দলের ক্রিকেটারদের স্বপ্ন পূরণ করলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৫ ১৪:৪২:৫০
বিশ্বকাপের আগে যুব দলের ক্রিকেটারদের স্বপ্ন পূরণ করলেন তামিম

গত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার তামিম ইকবালের কাছ থেকে ব্যাট কিনতে চেয়েছিলেন। এবার তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। দলের সব সদস্যের জন্য ব্যাট প্রস্তুত করেন তামিম।

হান্নান সরকার তরুণ ক্রিকেটারদের জন্য ব্যাট করার জন্য তামিমকে যোগাযোগ করেছিলেন। তামিমের কাছ থেকে ৪টি ব্যাট চেয়েছিলেন যুব দলের প্রধান নির্বাচক। তবে তামিম বিসিবির সঙ্গে কথা বলে ১৫ জনের জন্য ক্লাব কেনার ব্যবস্থা করেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির সঙ্গে কথা বলে টাকার ব্যবস্থা করেন তামিম। এরপর পাকিস্তানি ব্যাট প্রস্তুতকারী কোম্পানি ‘সিএ’কে ব্যাটের অর্ডার দেন এই ওপেনার। ব্যক্তিগত কাজে আগে দুবাই গিয়েছিলেন তামিম, সেখানেই সিএর থেকে ব্যাটগুলো বুঝে পেয়েছেন।

হান্নান ঢাকা পোস্টকে বলেন, 'এশিয়া কাপ চলাকালীন সময়ে স্বাভাবিকভাবে ভালো ব্যাটের জন্য খেলোয়াড়রা বলেছিল। টাকা থাকলেও অনেক সময় ভালো ব্যাট আনা কঠিন হয়। তো তখন আমি তামিমকে বলেছিলাম, ফোন করছিলাম ব্যাটের জন্য। তাকে ৪ টা ব্যাটের কথা বলেছিলাম যে ৪ জন ব্যাটারকে গিফট করব। পরে ও পাপন ভাইয়ের সঙ্গে কথা বলে আমাকে ফোন করে পরের দিন বলে ৪টা ব্যাট কাকে না কাকে দিবেন ১৫ জনকে ১৫ টা ব্যাট দিবো। তো ১৫ জনকেই ব্যাট দেবে।'

আজ শুক্রবার (৫ জানুয়ারি) বিপিএলের জন্য অনুশীলন করবেন তামিম। একই জায়গায় স্কিল ট্রেনিং করবেন যুব দলের ক্রিকেটাররাও। তাই আজই তাদেরকে ব্যাটগুলো দিয়ে দিতে পারেন তামিম। হান্নান বলেন, 'তামিম আজ আসবে মিরপুরে, ও বিশেষ অর্ডার করে নিয়ে আসছে। দুবাইতে রিসিভ করে সে নিজেই নিয়ে এসেছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...