| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ে জন্য শীর্ষ দুইয়ে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৪ ২২:৫৭:৫৪
টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ে জন্য শীর্ষ দুইয়ে বাংলাদেশ

২০২২ সালে বাংলাদেশ টেস্ট খেলেছিল মোট ১০টি। যেখানে টাইগারদের জয় ছিল কেবল এক ম্যাচে। তবে ২০২৩ সালে সাদা পোশাকে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। অন্তত পরিসংখ্যান তাই বলছে। গত বছর ৪ ম্যাচ খেলে ৩ টিতেই জিতেছে সাকিব আল হাসানের দল।

গত বছর দলগত পারফরম্যান্সে উন্নতির পেছনে বড় আবদান আছে ব্যাটারদের। সাম্প্রতিক সময়ে লংগার ভার্সনেও দ্রুত রান তোলার দিকে ঝুঁকছে সবাই। বাংলাদেশও এখানে পিছিয়ে নেই। বরং গত বছর এ দিক থেকে দুর্দান্ত ছিল টাইগাররা।

২০২৩ সালে বাংলাদেশ টেস্টে রান করেছে ওভার প্রতি ৪.০৬ করে। দ্রুত রান তোলার দিক থেকে ইংল্যান্ডের পরই বাংলাদেশের অবস্থান। ইংল্যান্ড ৮ টেস্টে ওভারপ্রতি রান তুলেছে ৪.৮৭। ৮ টেস্টের মধ্যে ইংল্যান্ডের জয় ৪ ম্যাচে, হেরেছে ৩ ম্যাচ ও ড্র হয়েছে ১টি। শুধু বাংলাদেশ ও ইংল্যান্ডই এ বছর ৪–এর বেশি রেটে রান করতে পেরেছে।

দ্রুত রান তোলায় ইংল্যান্ড, বাংলাদেশের পরই আছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ৭ টেস্ট খেলা কিউইরা রান তুলেছে ৩.৫২ রেটে। ৫ টেস্ট খেলা পাকিস্তান ওভারপ্রতি করেছে ৩.৪৯ রান।

৭ টেস্টে নিউজিল্যান্ডের জয় ৪ ম্যাচে, হার ২টিতে ও ১ টি ড্র। পাকিস্তানের জয় ২ ম্যাচে। হেরেছে ২ ম্যাচ, ড্র করেছে ১টি। সর্বোচ্চ ১৩ টেস্ট খেলা অস্ট্রেলিয়া খেলেছে প্রথাগত টেস্ট ক্রিকেটই। রান তুলেছে ৩.৩১ করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...