| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের প্রচার বাদ দিয়ে এই কারণে সাকিবের প্রচারণায় মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৪ ১৭:৪৮:৪৪
নিজের প্রচার বাদ দিয়ে এই কারণে সাকিবের প্রচারণায় মাশরাফি

সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মাগুরা গেছেন মাশরাফি বিন মুর্তজা। আজ (বৃহস্পতিবার) দুপুরের পর সাকিব শহরে প্রবেশ করেন সাবেক টাইগার অধিনায়ক। মাগুরা পৌঁছে মাশরাফি জানান, সাকিবকে উৎসাহ দিতে এখানে এসেছেন। সাকিবও তার বড় ভাই ম্যাশকে তার পদোন্নতি পেছনে ফেলে ধন্যবাদ জানিয়েছেন।

আগামী জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসনে লড়বেন সাকিব। অন্যদিকে নড়াইল-২ আসনে লড়ছেন মাশরাফি। ২০০ বছর ঘুরে বেড়ানোর পর সবেমাত্র রাজনীতিতে আসা সাকিবকে তার নতুন যাত্রায় তার সতীর্থ এবং কোচরা সমর্থন করেছেন। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাকিবের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

সর্বশেষ আজ সাকিবের টানে ছুটে গেছেন মাশরাফি। আজ বেলা ১টার দিকে সাকিবকে সঙ্গে নিয়ে ছাদ খোলা জিপে করে মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক ও ওলিগলিতে প্রচারণার অংশ নেন ম্যাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, রনি তালুকদার, সাব্বির রহমান, আবু হায়দার রনিরা। ক্রিকেটারদেরকে দেখতে শহরের রাস্তায় ভিড় পড়ে যায়। ক্রিকেটাররা হাত নেড়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং সাকিবের নৌকা মার্কায় ভোট চান তারা।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘সাকিব আমার সহ খেলোয়াড়। ও রাজনীতিতে নতুন এসেছে, উৎসাহ দিতে মাগুরায় এসেছি। সাকিব খেলার মাঠে যেমন ভাল করেছে, রাজনীতিতেও ভাল করবে।’

এদিকে, নিজের প্রচারণা বাদ দিয়ে ছুটে আসায় মাশরাফিকে ধন্যবাদ দিয়েছেন সাকিব। বলেন, ‘মাশরাফি ভাই রাজনীতিতে অনেক অভিজ্ঞ। কেননা গত ৫ বছর সংসদ সদস্য ছিলেন। তার কাছে অনেক শেখার আছে। ভাই নিজের প্রচার-প্রচারণা বাদ দিয়ে এখানে এসেছেন; এজন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেটাররা একটা পরিবারের মতো। শেষ মুহূর্তে ভোটারদেরকে আরেকটু উৎসাহিত করা এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করার জন্য আজকের এই ব্যতিক্রমী প্রচারণা।’

সাকিব আরও বলেন, ‘আমি চাই বাংলাদেশের সব জেলার মানুষ উৎসাহ নিয়ে ভোট দেবেন। ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করা এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...